দেশবন্ধু সি আর দাশের ১৫০তম জন্মবর্ষ

শিল্প-সাহিত্য

সুপ্রভা দাস:
ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী, প্রখ্যাত রাজনীতিবিদ, আইনজীবী, লেখক দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ১৫১তম জন্মদিন আজ। ১৮৭০ সালের এই দিনে কলকাতায় জন্মগ্রহন করেন তিনি।

তিনি স্বরাজ্য পার্টি-র প্রতিষ্ঠাতা। ১৯২০ সালে একজন ত‍্যাগী, নিবেদিত প্রাণ ও সর্বজন শ্রদ্ধেয় দেশনেতা হিসেবে দেশবাসী ভালবেসে তাঁকে “দেশবন্ধু” উপাধি দেন।

চিত্তরঞ্জন দাশের সাধারণ জীবনযাপন জীবনযাপন নিয়ে কৃষক নেতা জিতেন ঘোষ তার লিখেছেন, ‘দেশবন্ধু ময়মনসিংহ যাবেন। কর্মীরা তাঁকে প্রথম শ্রেণীর কামরায় নিয়ে যেতে চাচ্ছেন শুনে তিনি হেসে বললেন, আমি তো ভাই আর পঞ্চাশহাজারী ব্যারিস্টার সি আর দাশ নই। কোনো মামলাও পরিচালনা করতে যাচ্ছি না। যাচ্ছি দেশের জনগণের কাছে তাঁদের সেবা করার উদ্দেশ্য নিয়ে। তাঁরা তো তৃতীয় শ্রেণীতেই চড়েন।’

একসময় তিনি ভারতীয় জাতীয় পাটিতে শ্রমিক ইউনিয়নে সভাপতিত্ব করেন। ১৯২৫ সালে বঙ্গীয় প্রাদেশীক দলের মুখপাত্র সাপ্তাহিক দ‍্য ফরওয়ার্ড, ১৯২৪ সালে কলকাতা কর্পোরেশনের মুখপত্র মিউনিসিপ‍্যাল গেজেট প্রতিষ্ঠা করেন। জাতি -বর্ণের বৈষম্যের বিরুদ্ধে ছিলেন। তিনি নারী মুক্তির সমর্থন করতেন এবং নারীশিক্ষা ও বিধবা-বিবাহে উৎসাহিত করেন।

অসহায়দের সেবায় নিজের বাড়িতে একটি অনাথআশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, যাদের সেবার ভার নিয়েছিলেন তাঁরই বোন অমলা দাশগুপ্ত। অনাথ বাচ্চাদের খরচ একাই যোগাতেন দেশবন্ধু।

চিত্তরঞ্জন দাশ ১৯২৫ সালের ১৬ জুন মৃত‍্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *