আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় শীর্ষ ১৫-এ স্টামফোর্ডের শিক্ষার্থী শান্ত

ক্যারিয়ার শিক্ষা

মাহমুদ হাসান জিতু

স্টামফোর্ডের ইউনিভার্সিটি বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী মো. সাফায়েত হোসেন শান্ত আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় শীর্ষ ১৫-এ স্থান পেয়েছেন।

 

নর্ডিক দূতাবাসগুলোর আয়োজিত ‘ইনক্লুসিভ সোসাইটিজ: ফ্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট প্রেস’  শীর্ষক এ প্রতিযোগিতায় বিভিন্ন দেশ থেকে জমা পড়া অসংখ্য ছবির মধ্যে তাঁর তোলা ‘ডিফারেন্ট শোর্‌জ, আনইকুয়াল ভয়েসেস’ শিরোনামের ছবিটি সেরা ১৫-এ জায়গা করে নেয়।

৩ মে নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত সংবর্ধনা ও আলোকচিত্র প্রদর্শনীতে নির্বাচিতদের কাজ প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনের রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন।

শান্ত বলেন, ভবিষ্যতে মানুষের জীবন ও বাস্তবতার গল্প তিনি আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরতে চান। বিভাগের প্রভাষক ফারিয়া জাহান বলেন, এ অর্জন অন্য শিক্ষার্থীদেরও আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিতে উৎসাহিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *