চারদিক ডেস্ক

সমাপনী আয়োজন, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয়েছে স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরামের ৮ম আন্তঃবিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসব ২০২৬। তরুণদের অংশগ্রহণে মুখর এই আয়োজনে সাহিত্যচর্চা ও সৃজনশীলতার গুরুত্ব উঠে আসে অতিথিদের বক্তব্যে।
২৭ এপ্রিল সোমবার, সমাপনী আয়োজন, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয়েছে স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরামের ৮ম আন্তঃবিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসব ২০২৬। তরুণদের অংশগ্রহণে মুখর এই আয়োজনে সাহিত্যচর্চা ও সৃজনশীলতার গুরুত্ব উঠে আসে অতিথিদের বক্তব্যে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. শরীফ নাফে আস-সাবের। বিশেষ অতিথি হিসেবে ছিলেন লেখক ও ঔপন্যাসিক নাসরিন জাহান, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও অনুবাদক মোজাফফর হোসেন এবং সুইস কবি ও দার্শনিক রেটা রে শেফার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাহিত্য কেবল সৃজনশীলতার ক্ষেত্র নয়, বরং এটি সমাজ ও মানুষের জীবনবোধকে প্রতিফলিত করার একটি শক্তিশালী মাধ্যম। তরুণদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং সৃজনশীল চর্চা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তাঁরা উল্লেখ করেন।

পরে উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপস্থিতি ও উচ্ছ্বাসে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

এ ছাড়া ২০২৫ সালের বিদায়ী কার্যনির্বাহী কমিটির নয়জন সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

শেষ পর্বে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়। গান, আবৃত্তি ও অন্যান্য পরিবেশনায় পুরো আয়োজন পায় উৎসবমুখর রূপ। “সাহিত্য হোক জীবনের দর্পণ”—এই প্রতিপাদ্যকে ধারণ করে উৎসবটির সমাপ্তি ঘটে।