ক্যাম্পাস প্রতিনিধি

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ৮ম আন্তঃবিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসব ২০২৬। প্রথম দিনেই আবৃত্তি, গল্প লেখা ও সাহিত্য কুইজে প্রাণবন্ত অংশগ্রহণে জমে ওঠে আয়োজন।

২৫ এপ্রিল ২০২৬ শনিবার স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরামের আয়োজনে ৮ম আন্তঃবিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসব ২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

সংগঠনটি জানায়,২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলা সাহিত্যচর্চায় অন্যতম অগ্রণী এই সংগঠনটি বছরজুড়ে বিভিন্ন আয়োজন করে থাকে।
এবারের উৎসবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। প্রথম দিনে রেজিস্ট্রেশনভিত্তিক তিনটি প্রতিযোগিতা আবৃত্তি, গল্প লেখা ও সাহিত্য কুইজ অনুষ্ঠিত হয়।
আয়োজকেরা জানায় আগামী ২৭ এপ্রিল পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হবে।