শ্রীমঙ্গলের পথে দেখা মানুষ, প্রকৃতি ও জীবনের কিছু মুহূর্ত

  শ্রীমঙ্গলের চা শ্রমিকদের জিবনের বিভিন্ন গল্প নিয়ে ফটো ফিচার তৈরি করেছেন ‘মোঃ সাফায়েত হোসেন শান্ত’   শ্রীমঙ্গল ভ্রমণে নূরজাহান চা বাগান, মাধবপুর লেক, লাউয়াছড়া বন ও রামনগর মনিপুরী পাড়ার নানা দৃশ্য দেখেছি। চা শ্রমিকদের কাজ, বনের প্রাণী, লেকের পাশে বাঁশির সুর আর মনিপুরী পাড়ায় তাঁতে ঐতিহ্যবাহী পোশাক তৈরির মুহূর্তগুলো ক্যামেরায় তুলে ধরেছি। ভ্রমণে দেখা […]

বিস্তারিত পড়ুন

৩০ টাকায় কাটা-ধোয়া সবজি বিক্রি করেন ইডেনের শিক্ষার্থী প্রীতি

মোঃ ওয়াসিমুল বারী সিয়াম   ব্যস্ত রাজধানীতে বাজার করা, সবজি বাছাই, ধোয়া ও কাটার ঝামেলা এড়াতে চান অনেকেই। বিশেষ করে কর্মব্যস্ত মানুষের জন্য প্রতিদিনের রান্নার প্রস্তুতি বাড়তি সময় ও শ্রমের বিষয়। সেই ঝামেলা কিছুটা কমাতে ঢাকার ইডেন মহিলা কলেজের গেটের পাশে গড়ে উঠেছে ছোট্ট এক উদ্যোগ। এখানে মাত্র ৩০ টাকায় মিলছে কাটা-ধোয়া নানা রকমের সবজির […]

বিস্তারিত পড়ুন

কন্টেন্ট থেকে বাণিজ্যিক সম্ভাবনা স্টামফোর্ডের শিক্ষার্থীদের বিশেষ সেশন

ডেস্ক রিপোর্ট  ডিজিটাল কন্টেন্টের বাণিজ্যিক সম্ভাবনা, কন্টেন্টের বিক্রয়যোগ্যতা এবং গণমাধ্যমের ব্যবসায়িক কৌশল সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ সেশনে অতিথি হিসেবে অংশ নেন দৈনিক যুগান্তরের হেড অব ডিজিটাল বিজনেস রবিউল ইসলাম রানা। কোর্সটির মূল ফ্যাকাল্টি অমিত হাসান রবিনের […]

বিস্তারিত পড়ুন

ভুক্তভোগীর সাক্ষাৎকারে সংবেদনশীলতার গুরুত্ব শেখালেন স্টার নিউজের মনিরুল ইসলাম

চারদিক ডেস্ক ভুক্তভোগীর সাক্ষাৎকার গ্রহণের সময় তাঁর মানসিক অবস্থার প্রতি সংবেদনশীল থাকা এবং সংবাদ প্রকাশের পর নতুন করে ট্রমায় পড়ার ঝুঁকি কমানোর বিষয়ে সাংবাদিকতার শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিয়েছেন স্টার নিউজের চিফ রিপোর্টার মনিরুল ইসলাম। সুইডেনের লিনিয়াস বিশ্ববিদ্যালয়ের ফোজো মিডিয়া ইনস্টিটিউট, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত এজাইল প্রকল্প এবং কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্ক, সিজেইএন বাংলাদেশ-এর পৃষ্ঠপোষকতায় স্টামফোর্ড […]

বিস্তারিত পড়ুন

নৌকার ছায়ায় এক চিলতে হাসি, অনিশ্চয়তায় বেদে শিশুদের শৈশব

মোঃ সাফায়েত হোসেন শান্ত নৌকার ছাউনির নিচে মায়ের পাশে বসে আছে ছোট্ট একটি শিশু। চারপাশে হাঁড়ি-পাতিল ও সংসারের নানা জিনিসপত্র। নৌকার এই ছোট্ট জায়গাটিই তাদের ঘর। ছবিতে শিশুটির মুখে হাসি থাকলেও, এমন পরিবেশে বেড়ে ওঠা শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপদ বাসস্থানের সুযোগ নিয়ে প্রশ্ন থেকে যায়। বেদে সম্প্রদায়ের অনেক পরিবার নৌকায় বসবাস করে এবং জীবিকার […]

বিস্তারিত পড়ুন

কীর্তনখোলার তীরে ঝড়ের মুখে অবরুদ্ধ শৈশব

মোঃ সাফায়েত হোসেন শান্ত কালবৈশাখী ঝড়ের মধ্যে সন্তানকে বুকে জড়িয়ে ঘরের পথে ছুটছেন এক মা। বরিশাল নগরীর ত্রিশ গোডাউন সংলগ্ন চাঁদমারি বস্তির পাশে কীর্তনখোলা নদীর তীরে ধারণ করা এই দৃশ্য নদীপাড়ের ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাসকারী শিশুদের নিরাপত্তার প্রশ্ন সামনে আনে। নিরাপদ আশ্রয়ের অনিশ্চয়তা, জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির মধ্যে এসব শিশুর বেড়ে ওঠা তাদের মৌলিক অধিকার নিশ্চিত করার […]

বিস্তারিত পড়ুন

নৌকার পাশে শৈশব, ঝুঁকিতে বেদে শিশুরা

মোঃ সাফায়েত হোসেন শান্ত বরিশালের লাহারহাট সংলগ্ন তেঁতুলিয়া নদীর তীরে নৌকার পাশে খেলছে দুই শিশু। একটু দূরে দাঁড়িয়ে আছে এক কিশোর। পেছনে সারি সারি নৌকা ও মাছ ধরার জাল। এই নদীই বেদে পরিবারের অনেক মানুষের ঘর, আবার জীবিকারও ভরসা। নদীকে ঘিরেই কাটে তাদের শিশুদের শৈশব। বেদে সম্প্রদায়ের নারী শিল্পী জানান, তাঁরা সারা বছর নৌকায় থাকেন। […]

বিস্তারিত পড়ুন

অসহায় রোগীদের বন্ধু সিএনজি চালক দুলাল

অনন্যা হালদার ঢাকার ব্যস্ত সড়ক। চারদিকে গাড়ির হর্ন, মানুষের কোলাহল আর যানজট। রিকশায় বসে গন্তব্যে যাচ্ছিলাম। হঠাৎ চোখ আটকে গেল চিরচেনা সবুজ রঙের একটি সিএনজিতে। গাড়ির গায়ে লেখা, ‘গরিব ও অসহায় রোগীদের জন্য ফ্রি যাতায়াত।’ ব্যস্ত এই নগরে যেখানে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতেও ভাড়া নিয়ে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়, সেখানে একজন সিএনজিচালক অসহায় রোগীদের […]

বিস্তারিত পড়ুন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘সাংবাদিকতায় ট্রমা-স্ট্রেস’ বিষয়ক সেশন শুরু

আবু সালেহ মুসা গুলির শব্দ, দুর্ঘটনার দৃশ্য, রক্তাক্ত মানুষ কিংবা স্বজনের কান্না, অন্যের জীবনের কঠিন মুহূর্তগুলোই অনেক সময় সাংবাদিকের ক্যামেরায় উঠে আসে। কিন্তু সেই দৃশ্য ধারণ করতে করতে সাংবাদিকের নিজের ভেতরে যে চাপ বা ট্রমা তৈরি হতে পারে, তা নিয়ে আলোচনা হয় তুলনামূলক কম। এবার সেই বিষয়টিই জায়গা করে নিয়েছে সাংবাদিকতা শিক্ষার আলোচনায়। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় […]

বিস্তারিত পড়ুন

মৃগী নদী থেকে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চারদিক ২৪ ডেস্ক স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জয় সাদমানের মরদেহ শেরপুর এর মৃগী নদী থেকে উদ্ধার করা হয়েছে। প্রায় ২৬ ঘণ্টা পর রবিবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। জানা গেছে, গতকাল শনিবার বিকেলে জয় সাদমান তার এক বন্ধুকে নিয়ে ভাটারাঘাট এলাকায় মৃগী নদীর তীরে যান। সেখানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ […]

বিস্তারিত পড়ুন