ফার্মা ফোরামের আয়োজনে স্টামফোর্ড ইউনিভার্সিটিতে উৎসবমুখর ‘পিঠা প্রহর’

ব্যবসা শিক্ষা

মুজাহিদুল ইসলাম

শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা, নেতৃত্বগুণ ও আত্মনির্ভরতা গড়ে তোলাকে অগ্রাধিকার দিয়ে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে ধারাবাহিকভাবে বিভিন্ন কো-কারিকুলার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. ফারাহনাজ ফিরোজের সুস্পষ্ট ও দূরদর্শী পরিকল্পনার বাস্তব প্রতিফলন হিসেবে ফার্মা ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান ‘পিঠা প্রহর‘।

আয়োজকরা জানায়, এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো-শিক্ষার্থীরা যেন পড়ালেখার পাশাপাশি টিমওয়ার্ক শেখে, দায়িত্ব নিতে অভ্যস্ত হয় এবং প্রয়োজনে নিজ উদ্যোগে অর্থ সংগ্রহ ও স্পন্সর ব্যবস্থাপনার সক্ষমতা অর্জন করতে পারে। যাতে এসব বাস্তব অভিজ্ঞতা ভবিষ্যতের চাকরির বাজারে তাদের জন্য কার্যকর ভূমিকা রাখে। অতীতেও এ ধরনের উদ্যোগ দেখা গেলেও, আজকের ‘পিঠা প্রহর’ সেই দর্শনকে আরও সুসংগঠিত ও দৃঢ়ভাবে বাস্তবায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছ।

সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল পুরো ইউনিভার্সিটির জন্য প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলা। সদ্য গঠিত স্টামফোর্ড ফার্মা ফোরামের কার্যনির্বাহী কমিটি-২০২৬ গঠন উপলক্ষে শিক্ষার্থীরা আয়োজন করে এই মেলার।

শিক্ষার্থী নেতৃত্বে এমন উদ্যোগ প্রফেসর ড. ফারাহনাজ ফিরোজের বৃহত্তর শিক্ষাভাবনারই অংশ, যেখানে ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের একজন দক্ষ, আত্মবিশ্বাসী ও যোগ্য লিডার হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। এসব পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ওয়েলফেয়ার অফিস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *