ফিফা বিশ্বকাপের উন্মাদনায় স্টামফোর্ডে শিক্ষার্থীদের বর্ণিল ফ্ল্যাশ মব

খেলা বিনোদন

চারদিক২৪ ডেস্ক

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতে রাজধানীর স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে ফ্ল্যাশ মব। বিভিন্ন দেশের জার্সি পরে অংশ নেওয়া শিক্ষার্থীদের নাচ ও উল্লাসে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।

৯ জুলাই, বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। আয়োজনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। তাঁরা ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, ফ্রান্সসহ বিভিন্ন দেশের জার্সি পরে নাচ ও উল্লাসে মেতে ওঠেন। ফুটবলের প্রতি ভালোবাসা এবং বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়।

 

আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণকে স্বাগত জানান।


অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, ফুটবল কেবল একটি খেলা নয়; এটি বিশ্বের কোটি মানুষের আবেগ, সম্প্রীতি ও ঐক্যের প্রতীক। বিশ্বকাপকে ঘিরে সেই উৎসবমুখর পরিবেশ ও ভ্রাতৃত্বের বার্তা সবার কাছে পৌঁছে দিতেই এই ফ্ল্যাশ মবের আয়োজন করা হয়েছে।

বর্ণিল এ আয়োজনের মাধ্যমে বিশ্বকাপের আমেজে মুখর হয়ে ওঠে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *