ডিম এখন রূপচর্চায়​

লাইফ স্টাইল

আল নূর পাভেল:

সুস্থ ত্বকের জন্য: একটি ডিম ভেঙে কুসুম ও সাদা অংশ আলাদা করে নিন। ডিমের সাদা অংশ তুলার বলের সাহায্যে মুখে লাগান। ১০-১৫ মিনিট পরে শুকিয়ে গেলে সাধারণ পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন।

বয়সের ছাপ দূর করতে: একটা ডিমের সাদা অংশ, এক টেবিল-চামচ গাজর-কুচি এবং এক টেবিল-চামচ অ্যালো ভেরা ছোট একটা বাটিতে ভালোভাবে মিশিয়ে নিন। তুলার বলের সাহায্যে এই মাস্ক মুখ ও চোখের চারপাশে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর সাধারণ পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

​ চুলের বৃদ্ধি: দুই টেবিল-চামচ খাঁটি জলপাইয়ের তেলের সঙ্গে দুটা ডিমের কুসুম ভালো ভাবে মিশিয়ে নিন। মাথার ত্বকে মিশ্রণটি লাগান। ২০ মিনিট পরে মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই মাস্ক ব্যবহারে ভালো ফলাফল পাওয়া যাবে।

চোখের ফোলাভাব দূর করতে: একটা ডিমের সাদা অংশ এবং দুই টেবিল-চামচ কফির গুঁড়া ছোট একটা বাটিতে ভালো ভাবে মিশিয়ে নিন। মাস্কটি মুখ ও চোখের চারপাশে ২০ মিনিট লাগিয়ে রেখে সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *