‘শিক্ষার পাশাপাশি গণমাধ্যমের প্রসারেও ভূমিকা রেখেছেন ড. হান্নান ফিরোজ’

বাংলাদেশ শিক্ষা

সাইমুন মুবিন পল্লব:
বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও নিউজ টুয়েন্টি ফোর টেলিভিশনের সিইও, বিশিষ্ট সাংবাদিক নঈম নিজাম বলেছেন, ‘স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. এম. এ. হান্নান ফিরোজ উচ্চশিক্ষার পাশাপাশি বাংলাদেশের গণমাধ্যমের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর পৃষ্ঠপোষকতায় দেশের বেশ কয়েকটি মিডিয়া আলোর মুখ দেখেছে।’

প্রফেসর ড. এম. এ. হান্নান ফিরোজের ৬৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত স্মারক বক্তৃতায় তিনি আরো বলেন, তাঁর সবচেয়ে বড় গুণ ছিল উদারতা, যেকোনো সংকটের মধ্যে তিনি তার জায়গা থেকে কাজ করে গেছেন।

শনিবার (২ অক্টোবর) স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ বলেন, `ড. এম. এ. হান্নান ফিরোজের জীবনের প্রতিটি মুহূর্ত শিক্ষার সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তার রেখে যাওয়া আদর্শের প্রতি আস্থা রেখেই স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় চলছে। প্রায় দুই দশক ধরে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় একটি আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষা কেন্দ্র হিসেবে গৌরব অর্জন করেছে।’

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন টামফোর্ড ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ

তিনি আরো বলেন, ‘স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় এর উদ্দেশ্য হলো গবেষণালব্ধ জ্ঞান ও প্রাতিষ্ঠানিক শিক্ষা কে কাজে লাগিয়ে সার্বজনীন শিক্ষার ব্যবস্থা করে জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করা সাথে সে শিক্ষা থেকে অর্জিত জ্ঞান দ্বারা দেশেবিদেশে নিজেদের ভবিষ্যৎ দিয়ে কর্মকাণ্ড পরিচালনা করা, যা মূলত ছিল ডক্টর হান্নান ফিরোজ এর লক্ষ্য ও স্বপ্ন। আর সে লক্ষ্য অর্জনে চেষ্টায় চালিয়ে যাচ্ছি আমারা।’

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ট্রাস্টি বোর্ডের সদস্য রুমানা হক রিতা, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এবং স্টিয়ারিং কমিটি অব স্টামফোর্ড ফোরামের করভেনর ড. ফারাহনাজ ফিরোজ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আব্দুল মান্নান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কামরুজ্জামান মজুমদার, রেজিস্ট্রার আব্দুল মতিন, ফোরামের কনভেনর মোশাররফ হোসেন, কো-কনভেনর তপন মাহমুদ লিমন, সাংবাদিকতা বিভাগের সহকারি অধ্যাপক সামিয়া আসাদি, স্টুডেন্ট ওয়েলফেয়ার এডভাইজার রেহানা আক্তার, জনসংযোগ প্রধান সুপা সাদিয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান কাজী আব্দুল মান্নান

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সভাপতি হাসান ওয়ালীর তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ফোরামের সাথারণ সম্পাদক আকরাম হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *