স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগে আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিক্ষা

নিজস্ব প্রতিবেদক:

‘যুক্তির আলোয় খুঁজি মুক্তির সোপান’ স্লোগানে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা। বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে ‘তৃতীয়া’ এবং রানার আপ হয়েছে ‘অপরাজেয় তারুণ্য’।

শনিবার (৯ নভেম্বর) সাংবাদিকতা বিভাগে সকাল ১০টায় শুরু হয়ে সন্ধায় শেষ হয় আয়োজনটি। শুরুতে বিতর্কের কলাকৌশল নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ মো: শুকরানা। স্বাগত বক্তব্য দেন সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, বিতর্ক প্রতিযোগিতার সমন্বয়ক সহকারী অধ্যাপক শবনম জান্নাত ও প্রভাষক নওশীন জাহান ইতি।
প্রতিযোগিতায় অংশ নেয় মোট ৬টি দল। কয়েক ধাপ পার হয়ে ফাইনালে পৌঁছায় তৃতীয়া এবং অপরাজেয় তারুণ্য। চূড়ান্ত পর্বে চলতে থাকে যুক্তির পর যুক্তি, এরপর প্রতিপক্ষের সে যুক্তি খণ্ডন করা। কোনো পক্ষই কাউকে ছাড় দিতে নারাজ।

অবশেষে তর্ক-বিতর্ক আর যুক্তির বাহাসে জিতে যায় খাদিজা খাতুন স্বপ্নার নেতৃত্বাধীন ‘তৃতীয়া’। আর রানার আপ হয় হাসান ওয়ালীর দল ‘অপরাজেয় তারুণ্য’। বিজয়ী দলের অন্য সদস্যরা হলেন-মরিয়ম আজীজ মওরিন এবং সালসাবিলা। আর রানারআপ দলের সদস্যরা হলেন-মেসবাহ হাসান এবং আকরাম হোসেন।

বিতর্কের চূড়ান্ত পর্বে বিচারক ছিলেন স্টামফোর্ড ডিবেট ফোরামের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং গাজীপুর ডিবেটিং সোসাইটির উপদেষ্টা আবু সালেহ মুসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *