স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাহিত্য ফোরামের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম। সংগঠনের সভাপতি হাসান ওয়ালী এবং সাধারণ সম্পাদক আকরাম হোসেন আজ সোমবার (১৪ জুন) এক যৌথ বিবৃতিতে এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় তারা বলেন, ‘সাহিত্য ফোরাম যেভাবে সাহিত্য চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মননশীল ও সৃজনশীল করে গড়ে তুলতে সহায়তা করে চলেছে, নতুন নেতৃত্ব সে ধারাবাহিকতা রক্ষা করবে বলে আশা করি। বিশ্ববিদ্যালয়ে সুস্থ সংস্কৃতি চর্চায় সাংবাদিক ফোরাম সবসময় পাশে আছে।’
রোববার (১৩ জুন) আবু জায়েদ হৃদয়কে সভাপতি ও পুষ্পিতা আলম রিয়াকে সধারণ সম্পাদক করে ২০ সদস্যের নতুন কমিটির অনুমোদন দেয় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নবগঠিত কমিটির অন্যরা হলেন- সহকারী কো-অর্ডিনেটর- ফারজানা ইসলাম দিনা ,সহকারী কো-অর্ডিনেটর -আল কাইয়ুম, সহকারী কো-অর্ডিনেটর- সামিয়া আঞ্জুম তাপসী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক -সামিউল ইসলাম স্মিথ, যুগ্ম সাধারণ সম্পাদক- আশোক মিত্র চাকমা, সাংগঠনিক সম্পাদক- চৌধুরী মোঃ আসাদুল্লাহ শান, সহ সাংগঠনিক সম্পাদক- নাঈম হোসেন, সহ কার্যক্রম বিষয়ক সম্পাদক- শিশির, প্রচার সম্পাদক -তানিয়া মজুমদার , সহ প্রচার সম্পাদক-আশিক মীর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- সাবিহা আক্তার নিশির, সাহিত্য বিষয়ক সম্পাদক- তানভীর আজিম, সহ সাহিত্য বিষয়ক সম্পাদক -আদিত্য কর্মকার, প্রকাশনা বিষয়ক সম্পাদক- সায়দুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক- তৌহিদ হাসান তারেক, লাইব্রেরী বিষয়ক সম্পাদক- সেতু সাহা, দপ্তর বিষয়ক সম্পাদক- জয়ন্ত মন্ডল এবং সহ দপ্তর বিষয়ক সম্পাদক -পূজা সাহা
