স্টামফোর্ড ডিবেট ফোরামের নেতৃত্বে শফিকুল-খাদিজা

শিক্ষা

নিজস্ব প্রতিবেদক:

শফিকুল ইসলামকে সভাপতি ও খাদিজা খাতুনকে সাধারণ সম্পাদক করে স্টামফোর্ড ডিবেট ফোরামের (এসডিএফ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তারা উভয়ে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী।

বুধবার (১২ জানুয়ারি) এসডিএফের ২০২২-২৩ সেশনের জন্য ১৭ সদস্যের পূর্ণাঙ্গ নতুন কমিটির তালিকা প্রকাশ করেন ডিবেট ফোরামের চিফ কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আল-মামুন।

ফোরামের বাকি সদস্যরা হলেন  সহ-সভাপতি পদে মোমতারিন তাবাসসুম, সহকারী সাধারণ সম্পাদক পদে জাবেদ হাসান, কোষাধ্যক্ষ পদে রায়হান দেওয়ান, সহকারী কোষাধ্যক্ষ পদে ইউনুস ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক পদে সাদনাম ইবনে সাদ , অনুষ্ঠান এবং অর্থ সম্পাদক পদে এইচ এম সালমান, যোগাযোগ সম্পাদক পদে গৌরী ভট্টাচার্য, দপ্তর সম্পাদক পদে রাইসা খায়রুম, ক্লাব সম্পাদকীয় সম্পাদক পদে সুজিত কুমার হালদার, নিয়োগ ও সদস্য উন্নয়ন সম্পাদক পদে মরিয়ম আজিজ মৌওরীন, ইভেন্ট সেক্রেটারি পদে আতকিয়া ফারিহা হোসেন ও আপ্পায়ণ সম্পাদকপদে  প্রদিপাণ ধরকেকে দায়িত্ব দেয়া হয়। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে মেহেদী হাসান ও কৌশিক দাসের নাম ঘোষণা করা হয়।

ফোরামের নব-নির্বাচিত সভাপতি বলেন, ‘করোনা পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়গুলো খুলছে। দীর্ঘ বন্ধের পর এই নতুন যাত্রার নির্দেশনার দায়িত্ব পেয়ে আমি গর্বিত। আশা করি যারা আমার উপর আস্থা রেখে আমার পাশে ছিলেন তাদের আস্থা ও বিশ্ববিদ্যালয়ের সম্মান রাখতে পারবো’। সাধারণ সম্পাদক খাদিজা বলেন, ‘এসডিএফ নিয়ে নতুন কিছু করার পরিকল্পনা আছে, সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবো। এছাড়া ভালো বিতর্ক করা ও বিতার্কিক তৈরি করাই এই কমিটির মূল লক্ষ্য’।

ফোরামের চিফ কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আল-মামুন নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, করোনা পরবর্তী সময়ে নতুন কমিটি বিতর্ককে এগিয়ে নিয়ে যাবে, নতুন বিতার্কিক তৈরি ও ক্লাবের উন্নতি করবে। আমি বিশ্বাস করি আমাদের ক্লাবের বিতার্কিকরা তাদের বিতর্ক প্রতিভা কাজে লাগিয়ে ভবিষৎ জীবনেও ভালো করবে’।

উল্লেখ্য, স্টামফোর্ড ডিবেট ফোরাম ইতোমধ্যে ৯টি জাতীয়, ১টি পরিবেশ জাতীয় বিতর্ক, ১টি নারী জাতীয় বিতর্ক, ১১টি আন্তঃবিভাগ, ১১টি নবীনদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *