স্টামফোর্ডে ফাতিনাজ ফিরোজ মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট

খেলা শিক্ষা

 

কাওসার আহমেদ রাহাত

 

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে শুরু হয়েছে ‘ফাতিনাজ ফিরোজ মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট ২০২৫’। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আয়োজিত এই ক্রীড়া উৎসবে মোট ১৪টি বিভাগের ২০টি দল অংশগ্রহণ করছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ড. ফারাহনাজ ফিরোজ। এসময় তিনি বলেন, ‘এই টুর্নামেন্ট কেবল ক্রীড়ানুরাগের উদযাপন নয়, বরং এটি প্রয়াত মিসেস ফাতিনাজ ফিরোজের প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি। শিক্ষার প্রতি তাঁর আজীবন নিবেদন তা সকলকে অনুপ্রাণিত করে।’ টুর্নামেন্ট চলাকালীন শিক্ষার্থীরা সৌহার্দ্য ও ঐক্যের মধ্য দিয়ে প্রতিযোগিতায় অংশ নেবে, এমনটাই আশা তার।

উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে প্রয়াত শিক্ষাবিদ ও ক্রীড়াবিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হাসান, স্টামফোর্ড ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের (এসইউএসসি) আহ্বায়ক মো. গোলাম রব্বানী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, জনসংযোগ বিভাগের প্রধান প্রদীপতো মোবারুকসহ বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।​

​মোট ৪৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই আসরে। এর মধ্যে ৪০টি গ্রুপ পর্বের ম্যাচ, যেখানে দলগুলো নিজেদের সেরাটা দিয়ে লড়বে পরের ধাপে যাওয়ার জন্য। এরপর নকআউট পর্বে থাকবে ৪টি কোয়ার্টার ফাইনাল, ২টি সেমি ফাইনাল এবং সবশেষে শিরোপা নির্ধারণে এক জমজমাট ফাইনাল দেখার অপেক্ষায় সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *