নেতৃত্ব ও ক্যারিয়ার দক্ষতা বিকাশে স্টামফোর্ডে সিআর কনফারেন্স

তারুণ্যের ভাবনা শিক্ষা

 

 

ডেস্ক রিপোর্ট

শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলী বিকাশ এবং প্রয়োজনীয় ক্যারিয়ার-ভিত্তিক দক্ষতা অর্জনে অনুপ্রাণিত করার লক্ষ্যে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এ অনুষ্ঠিত হয়েছে সিআর কনফারেন্স-২০২৫।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ক্যারিয়ার কাউন্সেলিং এবং প্লেসমেন্ট সেন্টার (সিসিপিসি) এর উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কনফারেন্সে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস রিপ্রেজেন্টেটিভদের (সিআর) একত্রিত করা হয়। এ সময় প্রেরণাদায়ী বক্তব্য দেন এক্সিলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও দ্য ডেইলি স্টারের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বেনজির আবরার, দীপন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর অবসরপ্রাপ্ত মেজর ড. নাসির উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার রিশান মাহমুদ রনি। তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্ব ও কর্মজীবনে অনুপ্রাণিত করার ওপর গুরুত্বারোপ করেন।

 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. ফারাহনাজ ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান। এছাড়া উপ-উপাচার্য প্রফেসর ড. মে: ইউনুস মিয়া, ট্রেজারার প্রফেসর ড. মো: জিয়াউল হাসান, প্রক্টর অ্যাসোসিয়েট প্রফেসর ড. মৃত্যুঞ্জয় আচর্য্য, পাবলিক রিলেশনস ডিভিশনের প্রধান প্রদীপ্ত মোবারকসহ বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক ও প্রশাসনিক এইচওডিরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এতে সভাপতিত্ব করেন ক্যারিয়ার কাউন্সেলিং এবং প্লেসমেন্ট সেন্টার (সিসিপিসি) এর এইচওডি তামান্না জেরিন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর শিক্ষার্থী জাকিউর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *