সোনার ভরি ৫২ হাজার টাকা

ব্যবসা

বিজনেস প্রতিবেদক: 

দেশের বাজারে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার ভরি দাম ৫২ হাজার ১৯৬ টাকা। এতে সোনার দাম ভরিতে ২ হাজার ৪১ টাকা বাড়ছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জানায়। সর্বশেষ গত ১৮ জুন ভরিতে ১ হাজার ১৬৭ টাকা টাকা হ্রাস করেছিল জুয়েলার্স সমিতি।

দাম বাড়ায় প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৫২ হাজার ১৯৬ টাকা, ২১ ক্যারেট ৪৯ হাজার ৮৬৪ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪৪ হাজার ৮৪৮ টাকায়। সনাতন পদ্ধতির সোনার ভরি আগের মতোই থাকবে, অর্থাৎ ২৬ হাজার ৮২৭ টাকা। একইভাবে রুপার দামেও হেরফের হবে না। প্রতি ভরি রুপার দাম ৯৩৩ টাকা।

জুয়েলার্স সমিতি প্লাটিনাম বা হোয়াইট গোল্ডের মূল্যও ভরিতে ২ হাজার ৪১ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রতি ভরি প্লাটিনামের মূল্য হবে ৬৩ হাজার ৮৬০ টাকা। আজকে পর্যন্ত দাম ছিল ৬১ হাজার ৮১৯ টাকা ভরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *