বারভিডা নির্বাচনে জয়ী গণতান্ত্রিক ঐক্য পরিষদ

ব্যবসা
ফাইজুল ইসলাম ফাহিম:
রিকন্ডিশন্ড গাড়ি ব্যাবসায়ীদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা)  নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে গণতান্ত্রিক ঐক্য পরিষদ।
শনিবার রাজধানীর পুরানা পল্টন লেনের হোটেল অরনেটে অনুষ্ঠিত নির্বাচনে পরিচালনা পরিষদের ২২টি পদ জিতে নিয়েছে  গণতান্ত্রিক ঐক্য পরিষদ। ২৫টি পদের বাকি ৩টি পদ পেয়েছে সম্মিলিত পরিষদ। নির্বাচিত ২৫ জন পরিচালকের মধ্য থেকে একজন সভাপতি এবং তিনজন সহসভাপতিসহ বিভিন্ন পদের জন্য মনোনীত হবেন।
এবারের নির্বাচনে দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। ছাড়া ৯ জন স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করেন। গণতান্ত্রিক ঐক্য পরিষদের নেতৃত্ব দেন এফবিসিসিআই এর পরিচালক ও সাবেক বারভিডার সভাপতি আব্দুল হক। সম্মিলিত পরিষদের নেতৃত্বে ছিলেন অটোকন গ্রুপের আবদুল হামিদ শরীফ।

২৭ জুলাই সকাল ১০ টা থেকে ভোট গ্রহন শুরু হয় এবং বিকাল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। রাত ১১ টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এফবিসিসিআই এর সাবেক সহসভাপতি মোহাম্মদ আলী।

বিজয়ী প্যানেলের প্রধান আব্দুল হককে বারভিডার নতুন সভাপতি পদে দেখা যেতে পারে।  এ মাসেই নির্বাচিত পরিচালকদের প্রথম সভায় নতুন নেতৃত্ব ঠিক করার কথা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *