মাহমুদা বিশ্বাস-
অল্প কিছু কাচের চুড়িতে সাদামাটা সাঁজও হয়ে ওঠে অনবদ্য। আর দুই হাত ভরে চুড়ি পড়লে তো কথাই নেই। সুতি শাড়ি, কপালে টিপ, হাতে কাচের চুড়ি, বাঙালি সাজে আর কি চাই, বলুন?
রঙের বাহার :
লাল, সবুজ, টিয়া, নীল, হলুদ, কমলা, কালো যেন এক রঙের মেলা। রঙের ভিন্ন ভিন্ন শেড ও পাবেন। পোশাকের সঙ্গে মিলিয়েও বেছে নিতে পারেন চুড়ির রঙ।আবার নানা রঙের চুড়ি নানাবিধ সংখ্যায় সাজিয়ে আনতে পারেন ভিন্নতা। দুটি লাল চুড়ির পর তিনটি হলুদ চুড়ি,বা তিনটি সাদা চুড়ির পর দুটি লাল চুড়ি এভাবে গড়তে পারেন নানা সমন্বয়।কোন রঙের কতগুলো চুড়ি পরবেন কোনটার পর কোনটা মানানসই হবে, তা একান্তই আপনার সৃজনশীলতার উপর নির্ভর করবে। এমন অনেকগুলো রঙের চুড়ি আবার সমন্বয় করেও বিক্রি করা হয়।যার নাম দেওয়া হয়েছে রংধনু চুড়ি। এবার মনে প্রশ্ন আসতেই পারে,কোথায় পাবেন? কেমন দাম?

কোথায় পাবেন কাচের চুড়ি :
ঢাকার চক বাজারে এ চুরির সব থেকে বড় বাজার। এমন কোন চুরি নেই যা এখানে পাওয়া যায় না। এখানে সাধারণত পাইকারি ও খুচরা বিক্রি হয়। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও কেন্দ্রীয় লাইব্রেরিয়ের সামনে, গাউছিয়া, বসুন্ধরা সিটি, মৌচাক বিপনিবিতান গুলোতে রেশমি চুড়ি কিনতে পাবেন। এছাড়া পাড়া – মহল্লাতেও ফেরিওয়ালারা এ চুড়ি ফেরি করে বিক্রি করেন।
কেমন দাম :
একেবারে হাতের নাগালে বলতে যা বোঝায় রেশমী চুড়ির দামও তাই। জায়গা ভেদে খানিকটা এদিক সেদিক হতে পারে। তবে প্রতি ডজন চুড়ির দাম ২৫ থেকে ৪০ টাকার বেশি নয়। সাধারণ রেশমি চুড়ি ২৫ থেকে ৩০ টাকার মধ্যে পাবেন। আর বহুরাঙা চুরির দাম ৪০ থেকে ৫০ টাকার মত পড়বে।
