রাহাত আহমেদ-
অবিশ্বাস্য, অকল্পনীয়, অতিমানবীয়। আপনি যে বিশেষণই ব্যবহার করেন না কেন, সেটা হয়তো কমই পরে যাবে জাবি আলোনসো- এর জন্য। ফুটবল ইতিহাস সাক্ষী হলো নতুন এক রূপকথার, মৌসুমের শুরু থেকে বায়ের লেভারকুসেনের যে রূপকথার যাত্রার শুরু হয়েছিল, সে যাত্রা পূর্ণতা পেল আজ। জার্মান লিগের ২৯তম ম্যাচে এসে ফ্লোরিয়ান উইর্টজের দুর্দান্ত হ্যাটট্রিকে ওয়ের্ডার ব্রেমেনকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ইতিহাস গড়ল লেভারকুসেন।
পুরো মৌসুমজুড়ে অপরাজিত থেকে প্রথম লিগ শিরোপা তো বটেই, নিজেদের ১২০ বছরের ইতিহাসের প্রথম কোন ট্রফি জয়ের স্বাদ পেল জাভি আলোনসোর দল। লেভারকুসেনের ইতিহাসের রাতে থামল জার্মান জায়েন্ট বায়ার্ন মিউনিখের টানা ১১ মৌসুমে শিরোপা জেতার রেকর্ড যাত্রাও।
লেভারকুসেনের এই রূপ কথার অন্যতম নায়ক হলেন তাদের কোচ জাবি আলোনসো। পর্তুগিজ কোচ হোসে মরিনহোর একটা ভবিষ্যৎ বাণী ছিল “জাবি হবে একজন সেরা কোচ” এবং জাবি আলোনসো সেটি করে দেখিয়েছে। লেভারকুসেন দর্শকরা তাকে ডাকেন “কিং জাবি” বলে। তার হাত ধরে ৪৩ ম্যাচ অপরাজিত রয়ে গেছে বায়ের লেভারকুসেন, যা যেকোনো ইউরোপিও লীগের দল গুলোর মধ্যে সর্বোচ্চ অপরাজিত তকমা এবং জার্মান লিগেও সর্বোচ্চ অপরাজিত দলের রেকর্ড করেছে তারা।

ব্রেমেনের বিরুদ্ধে ম্যাচের শেষ বাঁশি বাজতে না বাজতেই বে এরিনার মাঠে কাতারে কাতারে ঢুকে পড়েন লেভারকুসেন সমর্থকরা। লাল ধোঁয়ায় ভরে যায় মাঠ। একশো বছরেরও বেশি সময়ের অপেক্ষার অবসান। এর আগে পাঁচবার রানার্স হয়েছিল দল। চ্যাম্পিয়ন এই প্রথম। পেতে পারে ট্রেবল জয় এর স্বাদ। ইতিমধ্যে জার্মান কাপের ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে ক্লাব। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ইতি মধ্যে ওয়েস্ট হাম এর সাথে প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে আছে তারা। আলন্সোর সঙ্গে ইতিহাস লিখতে বসেছেন ভিক্টর বনিফেস, গ্রানিত জাকা, ফ্লোরিয়ান রিতজ, আলেক্স গ্রিমাল্ডো, জেরেমিয়ে ফ্রিমপং-রা। হয়তো বায়ার্ন মিউনিখের পর দ্বিতীয় কোনো জার্মান ক্লাব হিসেবে ইতিহাস এর পাতায় নাম লেখাতে যাচ্ছে বা লেভারকুসেন।

