ফটোগ্রাফির আন্তর্জাতিক প্লাটফর্মে ‘দিনের সেরা’ শামস মাসরাকার ছবি

লাইফ স্টাইল শিক্ষা

মো. আল আমিন তুষার:
ষ্টীল লাইফ ফটোগ্রাফিকে উৎসাহ ও প্রণোদনা দিতে বিভিন্ন দেশের ফটোগ্রাফারদের অংশগ্রহণে গড়ে উঠেছে ফেসবুকভিত্তিক আন্তর্জাতিক প্লাটফর্ম ‘ওয়ার্ল্ড ষ্টীল লাইফ ফটোগ্রাফি’। সেখানে শেয়ার হওয়া ছবিগুলোর মধ্যে প্রতিদিন একটি ছবিকে সেরা হিসেবে পুরস্কৃত করা হয়। গত ৩০ মার্চ এর সেরা ছবির খেতাব জিতলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী ও বিভাগের জেআরএন ভিজ্যুয়ালস এর সদস্য শামস মাসরাকা জিতু।

শামস মাসরাকা জিতুর ছবির বিষয় ছিল শব-ই-বরাত বাঙ্গালির ঘরোয়া আয়োজন। তার এই অগ্রযাত্রায় অভিবাদন জানিয়েছেন অনেকেই। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের এর সহকারী অধ্যাপক সামিয়া আসাদী তাকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘বিশেষ করে ফুড ফটোগ্রাফির প্রতি শামস মাসরাকার একাগ্রতা আসলেই প্রশংসার দাবি রাখে। বিভাগের বিভিন্ন প্রদর্শনীতে তার বেশ কিছু ফুড ফটোগ্রাফি প্রশংসিত হয়েছে। ওয়ার্ল্ড স্টিল লাইফ ফটোগ্রাফির মতো গ্লোবাল প্লাটফর্মে নিজের কাজকে তুলে ধরা ও বেস্ট ফটোগ্রাফি অব দা ডে নির্বাচিত হওয়ায় মাশরাকাকে অভিনন্দন। ভবিষ্যতে ফুড ফটোগ্রাফি নিয়ে ও আরো সামনে এগিয়ে যাবে বলে আমার প্রত্যাশা।’

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় জে আর এন ভিজুয়াল ক্লাব এর প্রতিষ্ঠাতা সদস্য ও মেন্টর হাসান আস সাকিব বলেন, ‘একটা ছবির মৌলিক উপাদান হচ্ছে আলো। এই আলোটা নিয়ে যে যত বেশি খেলতে পারে, তার ছবি তত বেশি সুন্দর হয়। এই ছবির লাইটিংটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি মনে করি এই এওয়ার্ড জিতুকে আরো অনুপ্রাণিত করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *