বি’ইয়া’র উদ্যোক্তাদের তৈরী পণ্যের মেলা

ব্যবসা

খাদিজা ইসলাম স্বপ্না:

চাকরী প্রার্থী হবে চাকরী দাতা’ এই স্লোগানে তিন দিন ব্যাপী বি’ইয়া’র উদ্যোক্তাদের তৈরী পণ্যের মেলা সোমবার (৫ আগস্ট) শেষ হলো।

মেলার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যুব অধিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মহাপরিচালক ফারুক  আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে গোলাম মাইনুদ্দিন (বোর্ড মেম্বার বি’ইয়া), লায়লা নাজনীন হারুন (বোর্ড মেম্বার বি’ইয়া) উপস্থিত ছিলেন। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গুলশান নাসরীন চৌধুরী বোর্ড মেম্বার বি’ইয়া, মেহেদী হাসান প্রকল্প ব্যবস্থাপক, বি’ইয়া।

প্রধান অতিথি বক্তব্যে যুব অধিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মহাপরিচালক বলেন,”আমি সরকারকে তরুণদের নিয়ে কিছু প্লান দিয়েছি, যা  সরকার বাস্তবায়ন করার আশ্বাস দিয়েছেন”। বিশেষ অতিথির বক্তব্যে গোলাম মাইনুদ্দিন বলেন, “একটি স্বতঃস্ফূর্ত আয়োজন দেখলাম। উদ্যোক্তারা শুরুতে ছোট্ট পরিসরে শুরু করলেও আস্তে আস্তে ভালো পর্যায়ে পৌঁছানো যায়। এ জন্য নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে। আগ্রহ নিয়ে এগিয়ে যেতে হবে। তাহলেই সফলতা আসবে”। সভাপতির বক্তব্যে গুলশান নাসরীন বলেন, “আমরা আছি তোমাদের সাথে। যুব উন্নয়ন ও সরকারও  আছে আমাদের পাশে”।

অনুষ্ঠানের শেষে শ্রেষ্ঠ স্টল ও সম্ভাবনাময়ী তরুণ উদ্যোক্তা ক্যাটাগরীতে পুরস্কার ঘোষণা করা হয়। দুই ক্যাটাগরীতে মোট ১০জন পুরস্কার পায়। এছাড়া মেলায় অংশগ্রহণকারী সব উদ্যোক্তাদের হাতে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *