২০১৮ সালে গুগলের আয় ৪৭০ কোটি ডলার

ব্যবসা

ডেস্ক প্রতিবেদন:

২০১৮ সালে সার্চ ও নিউজ থেকে গুগল ৪৭০ কোটি ডলার আয় করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজ মিডিয়া অ্যালায়েন্সের এক সমীক্ষায় এই তথ্য জানা গেছে। সংবাদটি প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।

সমীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে, গুগলের ব্যবসার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সংবাদ। গুগলের ট্রেন্ডিং কোয়েরির (অনুসন্ধানের মূলধারা) ৪০ শতাংশ ক্লিক পড়ছে সংবাদে। কিন্তু এই আধেয়র নির্মাতাদের গুগল পয়সা দেয় না, যদিও তারা কখনো কখনো সংবাদমাধ্যম থেকে শিরোনাম একদম হুবহু তুলে দেয়।

ফিলাডেলফিয়া মিডিয়া নেটওয়ার্কের কর্ণধার এগার বলেন, ‘গুগলে যে এত মানুষ ঢুঁ মারছে তার প্রধান কারণ হচ্ছে সংবাদ। সে জন্য গুগল থেকে সংবাদ বিযুক্ত হোক, সেটা তারা চাইবে না।’

গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট ছাড়া ফেসবুকে সবচেয়ে বেশি সংবাদ প্রচারিত হয়। বিশ্বব্যাপী সংবাদমাধ্যমের ওয়েবসাইটে যত পরোক্ষ ক্লিক হয়, তার ৮০ শতাংশই আসে এই দুটি প্ল্যাটফর্ম থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *