সীমানার বাইরে: দেশের পথে পথে এক ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটরের গল্প

বাংলাদেশ ভ্রমণ সাক্ষাৎকার

বাংলাদেশের প্রকৃতি, সংস্কৃতি ও মানুষকে নতুনভাবে তুলে ধরার এক অনন্য মাধ্যম হয়ে উঠেছে ভ্রমণ কন্টেন্ট ক্রিয়েশন। এই অঙ্গনে নিজের পরিচিতি গড়ে তুলেছেন তরুণ ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর নিহাব রহমান। দেশে- বিদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়ে, ভ্রমণের গল্প ক্যামেরায় বন্দি করে তিনি উপহার দিচ্ছেন অসাধারণ সব ভিজ্যুয়াল কন্টেন্ট। তার এই ভ্রমণগাথা শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, এটি বাংলাদেশের প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রাকে বিশ্বদরবারে তুলে ধরার এক প্রাণবন্ত প্রয়াস। তার এই যাত্রা অনুপ্রেরণা হয়ে থাকুক নতুন প্রজন্মের ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। তার ভ্রমণ এবং কন্টেন্ট ক্রিয়েটরের জীবনের নানা দিক নিয়ে চারদিক২৪ ডট কম এর সাথে কথা বলেছেন । সাক্ষাৎকার নিয়েছেন তুহিব্বুল আসাদ।

 

চারদিক২৪: ভ্রমণের শুরুটা কেমন ছিল?

নিহাব রহমান: ভ্রমণের প্রতি আমার ভালোবাসা ছোটবেলা থেকেই। তবে পেশাদারভাবে ট্রাভেল কন্টেন্ট তৈরির শুরুটা হয়েছিল ২০১৭ তে। প্রথমে মোবাইলে ভিডিও ধারণ করতাম, পরে আস্তে আস্তে ক্যামেরা ও এডিটিং সফটওয়্যার ব্যবহার শুরু করি।

 

চারদিক২৪: দেশের কতগুলো জায়গা ভ্রমণ করেছেন?

নিহাব রহমান: এখন পর্যন্ত বাংলাদেশের ৫০ টি জেলা ভ্রমণ করেছেন। প্রতিটি জায়গার নিজস্ব গল্প আছে এবং তা ধারণ করাই আমার সবচেয়ে বড় লক্ষ্য। প্রতিটি জেলা আমাকে নতুন কিছু শিখিয়েছে, সংস্কৃতি, খাবার, মানুষের জীবনযাত্রা — সবই আমাকে সমৃদ্ধ করেছে।

 

 

চারদিক২৪: সবচেয়ে স্মরণীয় ভ্রমণ কোনটি?

নিহাব রহমান: সিলেট আমার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। পাহাড়, নদী আর স্থানীয় মানুষের সঙ্গে কাটানো সময় এখনো মনে গেঁথে আছে। সেখানে গিয়ে আমি প্রকৃতির সঙ্গে একাত্ম হয়েছিলাম।একদম ছোট বেলা থেকে এখানে ভ্রমণ করা হয় আমার।

 

চারদিক২৪: কন্টেন্ট তৈরির প্রক্রিয়া কেমন?

নিহাব রহমান: একজন ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তার প্রতিদিনের কাজ সহজ নয়। একটি ভিডিও তৈরির পেছনে অনেক পরিশ্রম জড়িত। প্রথমে ভ্রমণের পরিকল্পনা, তারপর চিত্র ধারণ, এবং শেষে ঘণ্টার পর ঘণ্টা এডিটিং। আমি সাধারণত এডোবি প্রিমিয়ার প্রো, ক্যাপকাট, লাইটরুম, ক্যানভা, এডোবি আফটার এফেক্টসসহ অনেক কিছু  টুলস বা সফটওয়্যার ব্যবহার করি, যা আমাকে ভিজ্যুয়াল স্টোরি বলার স্বাধীনতা দেয়।

 

চারদিক২৪: দর্শকের অনুপ্রেরণার গল্প

নিহাব রহমান: আমার কন্টেন্ট দেখে অনেকেই ভ্রমণে আগ্রহী হয়েছেন। একবার একজন ভক্ত আমাকে মেসেজ দিয়ে জানিয়েছিলেন যে, আমার ভিডিও দেখে তিনি ভ্রমণে বেরিয়ে পড়েছিলেন। এটি আমাকে আরও উৎসাহিত করেছে। আর আমার ভিডিও এর কমেন্ট সেকশনে অনেক ইতিবাচক মতামত দেখে আমি অনেক অনুপ্রেরণা পাই।

 

 

চারদিক২৪: নারীদের জন্য পরামর্শ

নিহাব রহমান: আমি সবসময় নারীদের ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েশনে আসার ব্যাপারে উৎসাহিত করি। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমি তাদের নিরুৎসাহ করবো। কিছুদিন পর আবার সব কিছু ঠিক হয়ে গেলে আমি তাদের আবার উৎসাহিত করবো।  ভ্রমণ আর গল্প বলার জন্য সাহস লাগে, আর সেই সাহস সবার মাঝেই আছে। শুধু শুরুটা করতে হবে।

 

চারদিক২৪: নতুন যারা এই লাইনে আসতে চায় তাদের জন্য পরামর্শ

নিহাব রহমান: দেখেন এখন তো সবাই কন্টেন্ট বানায়, টিকে থাকে কতোজন? নতুন যারা এই লাইনে আসতে চায় আমি তাদের উদ্দ্যেশ্য করে বলি, তোমদের যে সেক্টর ভালো লাগে বা তুমি মন থেকে করতে চাও সেই দিকে যাও। ট্রাভেলের দিকেই আসতে হবে এমন কোন কথা নেই। তবুও যারা এই লাইনে আসতে চাও তারা যদি গুণগত মান ঠিক রেখে কন্টেন্ট বানায় তাহলে আসতে পারো  এবং লম্বা সময়ের জন্যই আসো। তবেই এখান থেকে সাফল্য মিলবে।

 

চারদিক২৪: ভবিষ্যৎ পরিকল্পনা

নিহাব রহমান: আমি বাংলাদেশের কম পরিচিত জায়গাগুলো দর্শকদের সামনে তুলে ধরতে চাই। পাশাপাশি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমাদের দেশের সৌন্দর্য ছড়িয়ে দিতে কাজ করে যেতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *