হাসান ওয়ালী:
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মুনতাসীর আলমকে কো-অর্ডিনেটর এবং আইন বিভাগের ফজলে রাব্বিকে সাধারণ সম্পাদক করে, ২০২০-২১ কার্যবর্ষের জন্য ২৫ সদস্যের নতুন কমিটি গঠন করেছে ‘স্টামফোর্ড মাদক বিরোধী ফোরাম’। ০৫ নভেম্বর (বৃহস্পতিবার) সংগঠনটির উপদেষ্টামন্ডলী কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটির অন্যরা হলেন সহকারী কো-অর্ডিনেটর অনিক হাসান ও মুহাম্মদ আজাদ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল হক নাঈম, সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম সজীব, সহ সাংগঠনিক সম্পাদক কামরুন্নাহার অমি, কার্যক্রম বিষয়ক কামরুজ্জামান কনক, সহ কার্যক্রম বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম পিয়াস ও আরিফুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক সাব্বির হাসান রিয়াদ, প্রকাশনা বিষয়ক সম্পাদক মিনারুল ইসলাম, সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাবাসসুম বিনতে ওবাইদ আদ্রিতা, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্ঝর হাসান, অফিস সম্পাদক আল মাসুদ, সহ অফিস সম্পাদক লাবনী লাবন্য, ব্যবস্থাপনা সম্পাদক ইনতিসার আহমেদ অনিক, সহ ব্যবস্থাপনা সম্পাদক সাজিয়া আহমেদ ফারাহ ও শাকেরুল্লাহ, রিফ্রেশমেন্ট সম্পাদক মেহেদুল হাসান মেহেরাজ, সহ রিফ্রেশমেন্ট সম্পাদক তাসনিম হোসাইন তানহা ও গোলাম সাব্বির শোভন, মিডিয়া সম্পাদক নাসির আল মাহমুদ, সহ মিডিয়া সম্পাদক নূর আলম রাব্বী।
নতুন এ কমিটির কনভেনর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান ও বোর্ড অব ট্রাস্ট-এর অন্যতম সদস্য ফারাহনাজ ফিরোজ। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর কামরুজ্জামান মজুমদার। শবনম মোস্তারিন থাকবেন কো-কনভেনরের দায়িত্বে।
২০১৭ সালের ২৪শে মে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ভিত্তিক দেশের প্রথম মাদক বিরোধী এই সংগঠন বিভিন্ন সভা সেমিনারসহ
বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মাদকের ভয়াবহতা সম্পর্কে সবাইকে সচেতন করে যাচ্ছে। এছাড়া তরুন প্রজন্মকে মাদককে ‘না’ বলেে এর বিরুদ্ধে বিভিন্ন কার্যক্রম গ্রহণে উৎসাহিত করে আসছে।
এদিকে, মাদক বিরোধী ফোরামের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়েছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম। শুক্রবার ফোরামের সভাপতি ছাইফুল ইসলাম মাছুম ও সাধারণ সম্পাদক সানমুন আহমেদ এক বিবৃতিতে বলেন, ‘মাদক বিরোধী ফোরাম মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে যে ভূমিকা রেখে চলেছে, নতুন কমিটি তা অব্যাহত রাখবে বলে আশা করি।’
