ঢাকা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটিকে স্টামফোর্ড সাংবাদিক ফোরামের অভিনন্দন

শিক্ষা

হাসান ওয়ালী:

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) নব নির্বাচিত সভাপতি দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসান শাকুরী এবং সাধারণ সম্পাদক যুগান্তরের সিটি রিপোর্টার বিল্লাল হোসেন সাগরসহ কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম।

শনিবার (১৩ জুলাই) স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সভাপতি ছাইফুল ইসলাম মাছুম ও সাধারণ সম্পাদক সানমুন আহমেদ স্বাক্ষরিত এক বার্তায় এই অভিনন্দন জানানো হয়।

শনিবার (১৩ জুলাই) সকাল ১০ টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের সেমিনার কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ।

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি আব্দুর রহিম (আমার সংবাদ), যুগ্ম সাধারন সম্পাদক এ জেড ভূঁইয়া আনাস, (আমাদের অর্থনীতি), সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব (প্রথম আলো), অফিস সম্পাদক মোহাম্মদ সাদিকুর রহমান, অর্থ সম্পাদক আব্দুল হাকিম (আমাদের নতুন সময়), প্রচার সম্পাদক সাইদুর রহমান তানভীর (বিডি২৪ রিপোর্ট), কার্যনির্বাহী সদস্য তানভীর আহমেদ (আমাদের বার্তা), কার্যনির্বাহী সদস্য শাহাদত সাদমান (আমাদের অর্থনীতি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *