রায়হান খান আকাশ:
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ লইয়ার্স এসোসিয়েশন ঢাকা জজ কোর্ট কর্তৃক আয়োজিত এস সি এল টুর্নামেন্ট এর ফাইনালে স্টামফোর্ড সুলতান কে ২৯ রানের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্ট্যামফোর্ড শাহেনশাহ্।
টুর্নামেন্টে ম্যান অফ দ্যা সিরিজ হয়েছেন মুক্তাদিন আহমেদ কাজল।
ফাইনালে প্রধান অতিথি ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার জনাব মেহরাব হোসেন অপি। এছাড়াও সমাপনী আয়োজনে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ লইয়ার্স এসোসিয়েশন সভাপতি মাসরাত আলী তুহিন, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান নোমান, টুর্নামেন্ট এর আহ্বায়ক গোলাম কিবরিয়া সুমন, সদস্য সচিব মাহবিন হাসান তিতাস, বিভিন্ন ইউনিভার্সিটির লইয়ার্স এসোসিয়েশন এর সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং ঢাকা বার ও সুপ্রিম কোর্ট বারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাধারণ জনতার পাশাপাশি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এমন আয়োজনের জন্য উপস্থিত দর্শকরা আয়াজকদের ধন্যবাদ জানিয়েছন। সংগঠনের সভাপতি মাসরাত আলী তুহিন বলেন, পুরো সংগঠন ও স্ট্যামফোর্ড পরিবারের সহযোগিতার মাধ্যমেই এমন একটা সফল আয়োজন করা সম্ভব হয়েছে।
গত শনিবার মিলব্যারাক পুলিশ লাইন মাঠে ঢাকার অধস্তন আদালতে আইন পেশায় নিয়োজিত বেসরকারি বিশ্ববিদ্যালয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীদের সংগঠন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ লইয়ার্স এসোসিয়েশন (সাবলা) সংগঠনটি স্ট্যামফোর্ডের সাবেক শিক্ষার্থীদের নিয়ে “স্ট্যামফোর্ড ক্রিকেট লীগ” টুর্নামেন্টের আয়োজন করেছে। গত ৮ জানুয়ারী এস সি এল টুর্নামেন্টটি ছয়টি টিম নিয়ে আয়োজন করে। এই প্রথম বারের মত অকশন এর মধ্যে দিয়ে প্লেয়ার নির্বাচন করা হয়, যা আগে কখনো হয়নি।
