‘তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি,
তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি;
তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান’
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবিতায় মুটে কুলিদের জয়গান গাইলেও তাদের জীবনের খাতায় কেবলই যুদ্ধ, প্রতিনিয়ত বেঁচে থাকার যুদ্ধ। আমাদের চারপাশের এমন হাজারো যোদ্ধাদের মাঝে ছবিতে তুলে আনা হয়েছে, কমলাপুর রেল রেল স্টেশনের দু’শো জনের একটি দলকে, যাদের কাজ যাত্রীদের মালামাল বহন করা। করোনাকালেও থেমে নেই সেই যুদ্ধ, বরং আরো কঠিন! তাদের লড়াই সংগ্রামের গল্প আল আমিন তুষারের ক্যামেরায়।










