স্টামফোর্ড সাংবাদিক ফোরামের আয়োজনে ফিচার লিখন কর্মশালা

শিক্ষা

জাকিউর রহমান:
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের আয়োজনে শনিবার (১৭ এপ্রিল) অনলাইন ফিচার লিখন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ফোরামের সদস্য ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন ফিচার লেখক রাহিতুল ইসলাম।

ফিচার লেখার কলা কৌশল নিয়ে কথা বলেন দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে কাজ করা এই সাংবাদিক। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি। শিক্ষার্থীদের যে কোন ধরণের বই ও সংবাদপত্রের ফিচার পড়ে ধারণা লাভ করার উপর গুরুত্বারোপ করেন রাহিতুল ইসলাম ।

তিনি বলেন, ‘ফিচারের মাধ্যমে যে গল্প তুলে ধরা হবে তা যেন পাঠক মনকে স্পর্শ করে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।’ ‘

রাহিতুল ইসলাম আরো বলেন, ‘সমাজের এমন অনেক পিছিয়ে পড়া মানুষ আছে যাদের গল্পগুলো দরদ দিয়ে ফিচার আকারে প্রকাশ করলে তারা বিত্তবানদের সাহায্যে ঘুরে দাড়াতে পারে এবং সমাজে আলোড়ন সৃষ্টি হয়।’

কর্মশালায় স্টামফোর্ড সাংবাদিক ফোরামের কনভেনর মোশাররফ হোসেন বলেন, ‘প্রচুর পরিমাণে লেখক সৃষ্টি করা আমাদের এ সংগঠনের মূল লক্ষ্য।’

ফোরামের সভাপতি হাসান ওয়ালী বলেন, ‘আজকের এই আলোচনা আমাদের লেখনী আরো সমৃদ্ধ করতে ভূমিকা রাখবে। করোনার মধ্যেও আমরা অনলাইনে কর্মশালা অব্যাহত রাখবো।’

এসময় আরো উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন, সহ-সভাপতি এসকে শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাইমিনুল ইসলাম, হাসিব জুবায়েদ সিয়ামসহ সকল নেতৃবৃন্দ ও ফিচার লিখনে আগ্রহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *