নিজস্ব প্রতিবেদক:
করোনা দুর্যোগের কারণে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চার বছর মেয়াদী বিএসএস অনার্স প্রোগ্রামে ৫০% টিউশন ফিস ছাড়ে ভর্তি হওয়া যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের এডমিশন অফিস থেকে প্রাপ্ত তথ্যানুসারে জানা যায়, সামার ২০২১ (মে ২০২১) সেশনে ভর্তি হলে প্রথম এক বছর (তিন সেমিস্টার) টিউশন ফি’র উপর ৫০% ছাড় পাবেন শিক্ষার্থীরা। এছাড়াও রয়েছে ভর্তি ফি’র উপর ৫০% ছাড়।
৫০% ছাড়ে শিক্ষার্থীদের ভর্তির সময় ১৮,৯০০/- টাকা দিতে হবে। তারপর প্রথম সেমিস্টারে (৪ মাস মেয়াদী) ১৮,১০০/-, দ্বিতীয় ও তৃতীয় সেমিস্টারে ১৮,৮০০/- টাকা করে দিতে হবে। এই টিউশন ফি প্রতি সেমিস্টারে দুই কিস্তিতে জমা দেয়া যায়।
সাধারণত জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চার বছর মেয়াদী বিএসএস অনার্স প্রোগ্রামের মোট খরচ ৪ লাখ ৪২ হাজার টাকা। কিন্তু সামার ২০২১ সেশনে ভর্তি হলে টিউশন ফি’ ও ভর্তি ফি’র উপর ৫০% ছাড়ের কারণে মোট খরচ হবে ৩,৮৪,৮০০ টাকা। ফলে শিক্ষার্থীরা মোট ছাড় পাচ্ছেন ৫৭,২০০ হাজার টাকা।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আব্দুল মান্নান এই বিশেষ অফার সম্পর্কে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের মূল টার্গেট হচ্ছে দেশের মধ্যবিত্ত পরিবারের সন্তানরা। করোনা মহামারীতে এই শ্রেণীই আর্থিকভাবে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই তাদের আর্থিক সঙ্গতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ টিউশন ফিসের ওপর এই ছাড় দিয়েছেন।

বাংলাদেশে সাংবাদিকতা, যোগাযোগ ও গণমাধ্যম অধ্যয়ন শিক্ষায় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে বলে জানালেন বিভাগের কো-অর্ডিনেটর ও সহকারী অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘এই বিভাগ থেকে পাশ করে শিক্ষার্থীরা দেশি-বিদেশি গণমাধ্যম, জনসংযোগ, ডিজিটাল ও স্যোসাল মিডিয়া, উন্নয়ন ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সাফল্যের সঙ্গে কাজ করছ ’।

তিনি আরো বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উৎকর্ষে সাংবাদিকতার বিভিন্ন ধরণ ও প্রকরণে আবির্ভাব ঘটেছে। এই পরিবর্তনের সঙ্গে মিল রেখে বিভাগের কোর্স কারিকুলাম পরিবর্তন করা হয়েছে। তাই বিভাগের সিলেবাসে মোবাইল জার্নালিজম, ডাটা জার্নালিজম, মাল্টিমিডিয়া জার্নালিজম, ডিজিটাল মিডিয়া মার্কেটিং, রেডিও জার্নালিজম, টেলিভিশন জার্নালিজম, নিউজ প্রেজেন্টেশন, ভিডিও এডিটিং ফর ভিজুয়াল মিডিয়া, ক্যামেরা অপারেশেন ফর ভিজুয়াল মিডিয়া, ইত্যাদি কোর্সের সংযোজন করা হয়েছে । এছাড়া চাহিদার কারণে বর্তমানে মুদ্রণ মাধ্যম থেকে ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমের প্রতি গুরুত্ব দেয়া হচ্ছে।
বিভাগের শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষার জন্য আছে স্টুডিও, মিডিয়া ও কম্পিউটার ল্যাব ও নিজস্ব নিউজ পোর্টাল। ভবিষ্যতে অনলাইন টেলিভিশন চালুর চিন্তা করা হচ্ছে।’পাঠ্যক্রমের বাইরে নিয়মিতভাবে পরিচালিত হয় বিভিন্ন ধরণের ক্লাব কর্মকান্ড। এর মাধ্যমে শিক্ষার্থীরা নানা বিষয়ে অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা বাড়াতে পারে। বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের চলমান ক্লাবসমূহ হল: স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম, জেআরএন ভিজ্যুয়ালস, জেআরএন বুকবাজ ইত্যাদি। এছাড়া, নিয়মিতভাবে নানা ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার ও কর্মশাল অনুষ্ঠিত হয়।

ভর্তির যোগ্যতা: স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে ৪ বছর মেয়াদি স্নাতক (অনার্স) পড়তে প্রার্থীর এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে । যে-কোনো গ্রুপের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।

ভর্তি ও টিউশন ফিস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য ফোন করুন: ০১৭৬৫৭৮১১৮৮, ০১৬৭৫৬৯৪৪৮২, ০১৭৩৮৮৭৯৫৯৮, ০১৮৩৬৯৭৬৯৪১ (সকাল ১০টা থেকে বিকেল ৫টা)। এছাড়াও অনলাইনেও ভর্তির আবেদন করা যাবে এই লিংকে ক্লিক করে: https://cutt.ly/adsub। সাংবাদিকতা বিভাগ সম্পর্ক বিস্তারিত জানা যাবে এই লিংক থেকে: http://www.journalism.stamforduniversity.edu.bd/
যোগাযোগের ঠিকানা: স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, ৫১ সিদ্ধেশ্বরী রোড, রমনা, ঢাকা-১২১৭।
