শেষ ম্যাচে লাল সবুজ জার্সিতে বাংলাদেশ, টস হেরে ফিল্ডিংয়ে

খেলা

এই বিশ্বকাপের নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। চোট থেকে সুস্থ হয়ে একাদশে ফিরেছেন মাহমুদউল্লাহ। সাথে মেহেদী হাসান মিরাজও। তবে নতুন হলো. এই ম্যাচে বিকল্প জার্সি লাল সবুজে মাঠ রাঙাচ্ছে বাংলাদেশ।

হিসেবের খেলায় অলৌকিক কিছুতে পাকিস্তানের সামনে শেষ চারের স্বপ্ন থাকলেও বাংলাদেশ ছিটকে পড়েছে আগেই।  নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের জয়, আর ভারতের কাছে বাংলাদেশর হার কার্যত দু’দলকেই ছিটকে দিয়েছে সেমিফাইনাল থেকে।

ক্রিকেটর তীর্থস্থান বলে পরিচিত লর্ডসে বাংলাদেশ-পাকিস্তানের লড়াইটা  তাই এখন কেবল  মর্যাদার লড়াই। লর্ডসে নিজেদের অভিষেক ম্যাচটা তাই জয় দিয়ে রাঙাতে চাইবে বাংলাদেশ। মাশরাফির শেষ বিশ্বকাপ ও বাংলাদেশের শেষ ম্যাচটি জয়ে রাঙিয়ে দেশে ফেরার মিশনও সাকিবদের সামনে। আর এই কাজটি করতে পারলে পঞ্চম স্থানে থেকে শেষ করার সুযোগ থাকছে টাইগারদের সামনে।

পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে কেবল একবারই দেখা হয়েছে বাংলাদেশের। ১৯৯৯ সালে নর্দাম্পটনে শেষ হাসিটা হেসেছিল বাংলাদেশ। এবার তাই শতভাগ সাফল্য নিয়ে ফের বিশ্বকাপের মুখোমুখিতেও পাকিস্তানকে হারানোর দৃঢ় প্রত্যয় বাংলাদেশের।

বাংলাদেশ একাদশ: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, শাহীন শাহ আফ্রিদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *