স্টামফোর্ড ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে রবীন্দ্রনাথ ও শেক্সপিয়ারের জন্মবার্ষিকী উদযাপন

বাংলাদেশ শিক্ষা

চারদিক২৪ ডেস্ক:

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগ ২৯ এপ্রিল, ২০২৫ (মঙ্গলবার) “টুইন টাইটানস অব লিটারেচার” শীর্ষক একটি সেমিনারের মাধ্যমে বিশ্বসাহিত্যের দুই মহান ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুর ও উইলিয়াম শেক্সপিয়ারের জন্মবার্ষিকী উদযাপন করেছে।

সেমিনারে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সায়মা আরজু “প্রান্তিক কন্ঠস্বরের বয়ান: রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্যধর্মী কবিতায় শ্রেনী ও লিঙ্গের সম্পর্ক এবং সংঘাত” শীর্ষক প্রবন্ধ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহমিনা আহমেদ “সেলিব্রেটিং সেক্সপিয়ার টুডে” শীর্ষক একটি প্রাঞ্জল ও চিন্তাশীল বক্তব্য  উপস্থাপনা করেন।

অনুষ্ঠানে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মনিরুজ্জামান, প্রো-ভাইস চ্যান্সেলর ড. মো. ইউনুছ মিয়া, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হাসান এবং রেজিস্ট্রার মোহাম্মদ আবদুল মতিন উপস্থিত ছিলেন।

সেমিনার শেষে ড. মনিরুজ্জামান বিভাগের আয়োজিত একটি মেলার উদ্বোধন করেন, যেখানে বই, হস্তশিল্প, গয়না ও ঐতিহ্যবাহী খাবারের স্টল স্থান পায়। তিনি শিক্ষার্থীদের তৈরি একটি ওয়াল ম্যাগাজিনও উন্মোচন করেনi উদযাপনটি শেক্সপিয়ারের “ম্যাকবেথ” এবং রবীন্দ্রনাথ ঠাকুরের “নৌকাডুবি” উপন্যাসের চলচ্চিত্র রূপান্তরের প্রদর্শনের মাধ্যমে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *