স্টামফোর্ড সাহিত্য ফোরামে নতুন নেতৃত্ব

শিক্ষা

চারদিক২৪ ডেস্ক: 

সায়হাম ইসলামকে সভাপতি ও আবু জায়েদ হৃদয়কে সধারণ সম্পাদক করে ২৩ সদস্যের নতুন কমিটি গঠন করেছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাহিত্য ফোরাম। ০১ নভেম্বর  (রোববার) নতুন এ কমিটির অনুমোদন দেয় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নবগঠিত কমিটির অন্যরা হলেন সহকারী কো-অর্ডিনেটর- ফাহমিদা রশিদ আনিকা ,সহকারী কো-অর্ডিনেটর -আব্দুল কাইয়ুম সহকারী ,কো-অর্ডিনেটর- ফারজানা আক্তার, সহ সাধারণ সম্পাদক- ইকলাস রিশাত ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক -শাকিল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক- জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক- ফারজানা ইসলাম দিনা ,সাংগঠনিক সম্পাদক- পুষ্পিতা আলম রিয়া, সহ সাংগঠনিক সম্পাদক- সামিউল ইসলাম স্মিথ, সহ সাংগঠনিক সম্পাদক- অশোক মিত্র চাকমা ,কার্যক্রম বিষয়ক সম্পাদক- ফারহান অয়ন ,সহ কার্যক্রম বিষয়ক সম্পাদক- সামিয়া আঞ্জুম তাপসী, প্রচার সম্পাদক -মুহাইমেনুল ইসলাম ,সহ প্রচার সম্পাদক- সাকুর মাহমুদুল হক প্রান্ত, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- মোঃ আল কাইয়ুম ,সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চৌধুরী মোঃ- আসাদুল্লাহ শান ,সাহিত্য বিষয়ক সম্পাদক- আশিক মীর, প্রকাশনা বিষয়ক সম্পাদক- আদনান মেহমুদ, অর্থ বিষয়ক সম্পাদক- তানিয়া মজুমদার, লাইব্রেরী বিষয়ক সম্পাদক- মোঃ তৌহিদ হাসান ও দপ্তর বিষয়ক সম্পাদক- ইকবাল হোসেন।

এদিকে, সাহিত্য ফোরামের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম। ফোরামের সভাপতি ছাইফুল ইসলাম মাছুম ও সাধারণ সম্পাদক সানমুন আহমেদ এক বিবৃতিতে বলেন, সাহিত্য ফোরাম যেভাবে সাহিত্য চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মননশীল ও সৃজনশীল করে গড়ে তুলতে সহায়তা করে চলেছে, নতুন নেতৃত্ব সে ধারাবাহিকতা রক্ষা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *