স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা, সংস্কৃতিচর্চা ও বাঙ্গালির আত্মপরিচয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

শিক্ষা শিল্প-সাহিত্য

চারদিক২৪ ডেস্ক:

ভাষা-শহীদদের স্মরণে “বাঙালির অন্তরমহল: ভাষা, সংস্কৃতিচর্চা এবং আত্মপরিচয়ের সংকট ও সম্ভাবনা” শিরোনামে একটি আলোচনা সভা স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সিদ্ধেশ্বরী ক্যাম্পাস অডিটোরিয়ামে ১২ ফেব্রুয়ারী ২o২৪, (সোমবার, ২৯শে মাঘ ১৪৩০) বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ এই আলোচনা সভা আয়োজন করেছে।

ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান শেখ নাহিদ নিয়াজী সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষাবিদ এবং গবেষক ড. নিরুপমা রহমান। প্রধান আলোচক তার সদ্য প্রকাশিত গ্রন্থ – “বাঙ্গালির অন্তরমহল” – এর ওপর নিগূঢ় পর্যালোচনার মাধ্যমে বর্তমান সময়ে বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চার সাথে বাঙ্গালির আত্মপরিচয়ের যে আন্তঃসম্পর্ক বিরাজমান এবং তা আমাদের জীবনাচরণকে যেভাবে প্রভাবিত করছে সে সম্পর্কে আলোচনা করেন।

ইংরেজি বিভাগের শিক্ষক ও উৎসাহী শিক্ষার্থীদের সাথে আলোচকবৃন্দ তাদের চিন্তা ও দৃষ্টিভঙ্গির বুদ্ধিবৃত্তিক আদান-প্রদান করেন।

ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া নূর মতিন একটি অনুপ্রেরণামূলক উদ্বোধনী বক্তব্য রাখেন।

সম্মানিত অতিথি ডঃ ভাস্বর বন্দোপাধ্যায় এর মনোমুগ্ধকর আবৃত্তি পরিবেশনা এবং ডঃ নিরুপমা রহমানের মনোমুগ্ধকর নজরুল সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *