চারদিক২৪ ডেস্ক:
লন্ডনের প্রাণিবিদ্যা সমাজ এবং এক্সেটার বিশ্ববিদ্যালয় বিজ্ঞানীদের মতে, ব্যাঙের ত্বকে বসবাসকারী ব্যাকটিরিয়া প্রাণনাশক ভাইরাসের বিরুদ্ধে নিজেদের প্রতিরক্ষা তৈরি করতে পারে।গবেষণায় জানা গেছে, ব্যাকটেরিয়াটি সাধারণত ইউরোপীয়ান প্রজাতির ব্যাঙগুলোর রোগ নষ্ট করে তাদের বাঁচাতে সহায়তা করে।খবর বিবিসির।
প্রাকৃতিক বিশ্বের পরিবর্তনের প্রভাবে উভচর প্রাণিসমূহ ঝুঁকির সম্মুখীনে রয়েছে। রোগজনিত ভাইরাস, বাসস্থান ক্ষতি এবং জলবায়ু পরিবর্তনের কারণে ৪০% প্রজাতির প্রাণি মৃত্যুর কাছাকাছি রয়েছে।যুক্তরাজ্যের জলাশয়ে রানাভাইরাসের কারণে অল্প সময়ে প্রচুর ব্যাঙ মৃত্যুর মুখোমুখি। সেই সাথে যুক্তরাজ্যের বিজ্ঞানীরা এই রোগের প্রাদুর্ভাব এবং ব্যাঙের ত্বকে ব্যাকটেরিয়া তৈরির মধ্যে যোগসূত্র খুঁজে পেয়েছে দক্ষিণ ইংল্যান্ডের জনবহুলে।
এ বিষয়টি প্রথম ব্যাখ্যা দেন এক্সেটার বিশ্ববিদ্যালয় ডঃ লুইস ক্যাম্পবেল। তিনি বলেন, বন্য জগতে জনসংখ্যার মধ্যে থাকা রোগ এবং তা মুক্তির মাধ্যমে ত্বক মিশ্রিত ব্যাকটেরিয়ার একটি পারস্পরিক সম্পর্ক রয়েছে ।তিনি আরোও বলেন, এটি রূপালী বুলেট হিসেবে ভাইরাসের বিরুদ্ধে কার্যকরী।
গবেষকরা আশা করেছেন যে, যুক্তরাজ্যের জলাশয়ে দেখা যায় এমন ব্যাঙ প্রজাতিগুলো এই ভাবে নিজেদের রক্ষা করতে পারবে। ত্বকে ব্যাকটেরিয়া এই উভচর প্রাণীদের প্রাণঘাতী রোগ থেকে রক্ষা করতে পারা বিশ্বজুড়ে একটি উদীয়মান প্রমাণ।
তথাকথিত অনুকূল ব্যাকটেরিয়াটি বিকশিত করা হচ্ছে যাতে ব্যাঙ প্রজাতিগুলোকে আত্মরক্ষায় সহায়তা করতে পারে। এক্সেটার বিশ্ববিদ্যালয়ের ডঃ জ্যাভিয়ার হ্যারিসন বলেন, আমাদের ধারণা যথেষ্ট প্রচেষ্টা আর গবেষণার পরামর্শ দ্বারাই একই ধরনের প্রোবায়োটিক থেরাপি এই ভাইরাসের বিরুদ্ধে কার্যকর হতে পারে।
