করোনায় আরো ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ৫০৪২

বাংলাদেশ স্বাস্থ্য

ফারিহা তাবাসসুম মহিমা:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) দেশে আরো ৪৫ জনের মৃত্যু হয়েছে, যা গত কয়েক মাসের সর্বোচ্চ।। এসময় সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ৪২ জন।

মঙ্গলবার (৩০মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বিজ্ঞপ্তিতে বলেন, এ পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৯৯৪ জনে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৫ লাখ ৪০ হাজার ১৮০ জন।

এর আগে সোমবার (২৯ মার্চ) দেশে আরও ৫ হাজার ১৮১ জনের করোনা শনাক্ত হয়েছেন।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও ওয়েবসাইট তথ্যানুযায়ী, মঙ্গলবার (৩০ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৮২ লাখ ৩১ হাজার ৯৪ জন এবং মৃত্যু হয়েছে ২৮ লাখ ৩ হাজার ৯৯১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৩৪ লাখ ৩৯ হাজার ২৫৪ জন।

তবে করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে আছে ভারতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *