নিজস্ব প্রতিবেদক:
“শিশুকে সবসময় মায়ের দুধ খাওয়াতে মাতাপিতাকে ক্ষমতায়ন করুন” এই প্রতিপাদ্যে বিশ্বব্যাপী শিশুকে মায়ের দুধ খাওয়ানো উৎসাহিত করতে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’ উদযাপন উপলক্ষ্যে বেসরকারী স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন প্রতিষ্ঠান আইএসডিই বাংলাদেশ র্যালী ও ভ্রাম্যমান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
র্যালীত্তোর সমাবেশে বক্তারা মায়ের দুধের উপকারিতা ও শিশুকে বুকের দুধ না খাওয়ালে কি কি পরিনাম হতে পারে সে বিষয়ে তৃণমূল পর্যায়ে আরও সচেতনতা সৃষ্ঠিতে সরকারী-বেসরকারী সমন্বিত উদ্যোগ এর দাবি করা হয়। সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের অনেক কর্মসূচির চলমান থাকলেও জনগন এ সমস্ত সুবিধাগুলি থেকে বঞ্চিত। তাই সরকারী সেবাগুলির যথাযথ ব্যবহার নিশ্চিতে মাঠ পর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক নজরদারি নিশ্চিত করা সম্ভব নয়। না হলে কাজীর গরু খাতায় আছে গোয়ালে নাই-সেরকম হবে। আর শিশুকে গুড়ো দুধ খাওয়ালে তার পরিনাম ভয়াবহ কারন, গুড়ো দুধের আমদানি, উৎপাদন ও মেয়াদোর্ত্তীনের বিষয়গুলি এখনও পুরোপুরি নিশ্চিত করা যাচ্ছে না। সেকারনে টিনের বা কৌটার গুড়ো দুধের বেলায় অধিক সতর্কতা অবলম্বনের আহবান জানানো হয়। ভ্রাম্যমান সাংস্কৃতিক অনুষ্ঠানে ককসবাজারের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রচেষ্টার সদস্য/সদস্যরা মাতৃদুগ্ধ, পুষ্টি ও শিশু স্বাস্থ্য নিয়ে নগরীর রউফাবাদ কলোনী, অক্সিজেন, মুরাদপুর, বিবিরহাট ও বহদ্দারহাট এলাকায় সঙ্গীত পরিবেশন করেন।
