তানঝুম নিবিড়
প্রতিষ্ঠার দুই বছরে প্রতিযোগিতামূলক সকল কর্মকাণ্ডে উত্তীর্ণ হয়ে সফল সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম। পেশাদারী সাংবাদিকতার উন্নয়ন ও চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ফোরমটি। বুধবার, ফোরামের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনার দ্বিতীয় পর্বে বক্তারা এসব কথা বলেন।
অনলাইনের অনুষ্ঠিত এই আলাচনায় যুক্ত ছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ উপদেষ্টা রেহেনা আক্তার, জনসংযোগ বিভাগের প্রধান সুপার সাদিয়া, সাবেক কমিটির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ নাসিম পাটোয়ারী, বর্তমান কমিটির সভাপতি হাসান ওয়ালি, সহ-সভাপতি এসকে শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব জুবায়েদ সিয়াম, সাংগঠনিক সম্পাদক তানভীর সিদ্দিক টিপু, কার্যনির্বাহী সদস্য রায়হান খান আকাশ, সদস্য জাকিউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কার্যনির্বাহী সদস্য সাজিয়া আফরিন সৃষ্টি।
বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ উপদেষ্টা রেহেনা আক্তার বলেন, ‘এই ফোরাম অনেক ঘাত প্রতিঘাত পার করে এই জায়গায় এসেছে। তাই আমার শুভকামনা থাকলো গঠনমূলক সাংবাদিকতার সাথে যুক্ত থেকে যেন শিক্ষার্থীরা আরো বহুদূর এগিয়ে যেতে পারে।’
জনসংযোগ বিভাগের প্রধান সুপা সাদিয়া বলেন, কোনো কিছু করা সহজ কিন্তু ধরে রাখা অনেক কঠিন। ফোরামের সদস্যদের নিজেদর তৈরি করে আরো ভাল কাজ করে যেতে হবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় পর্বে আয়োজন প্রসঙ্গে সভাপতি হাসান আলী বলেন, ‘করোনার কারণে আমরা সকলের সাথে সাক্ষাৎ করতে পারি নাই তবে এর মধ্যেও আমরা চেষ্টা করেছি আমাদের সেরাটা দিতে। সকলকে সাথে নিয়ে নতুন কিছু উপহার দিতে পারব বলে আশা করছি।’
