স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী

শিক্ষা

নিজস্ব প্রতিবেদক:

আজ (৫ জানুয়ারি) স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী।২০০২ সালের ৫ জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যথাযথ অনুমোদন নিয়ে যাত্রা শুরু করে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। সেই সময় থেকে বাংলাদেশের উচ্চশিক্ষায় অগ্রণী ভুমিকা রেখে চলছে বিশ্ববিদ্যালয়টি।

গ্লোবাল স্ট্যান্ডার্ড এডুকেশন-এর কনসেপ্ট নিয়ে ১৯৯৪ সালে বাংলাদেশে উচ্চ শিক্ষা ও শিক্ষার গুনগত উৎকর্ষ সাধনের মহতী প্রচেষ্টা নিয়ে স্টামফোর্ড কলেজ গ্রুপের যাত্রা শুরু। যার প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট প্রয়াত প্রফেসর ড. এম. এ. হান্নান ফিরোজ। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে স্টামফোর্ড ইউনিভার্সিটি তার ছাত্র-ছাত্রীদের যোগ্য এবং দক্ষ করে গড়ে তুলে কর্মক্ষেত্রে যেন সফলতা অর্জন করতে পারে সেই উদ্দেশ্য নিয়েই কাজ করে যাচ্ছে। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ বাংলাদেশে ISO-৯০০১-২০০০ স্বীকৃতি প্রাপ্ত প্রথম ইউনিভার্সিটি ।

বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, কলা ও সামাজিক বিষয়ক অনুষদের অধীনে মোট ১৪ বিভাগে শিক্ষাদান কার্যক্রম সফলতার সঙ্গে এগিয়ে চলেছে। যার উপাচার্য প্রফেসর মুহাম্মদ আলী নকী। বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন শিক্ষক সংখ্যা প্রায় ২৫০ জন। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শতাধিক খন্ডকালীন শিক্ষক প্রতি ট্রাইমেস্টারে বিভিন্ন বিভাগে শিক্ষাদান পরিচালনা করছেন। শুরু থেকেই এ শিক্ষা প্রতিষ্ঠানটি উন্নত শিক্ষার লক্ষ নিয়ে শিক্ষা কর্মসূচীর মাধ্যমে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে। গত ১৮ বছরে প্রায় ত্রিশ হাজার শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করে জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। ইতিমধ্যে স্টামফোর্ড বেশ কয়েকটি আন্তর্জাতিক মানের কনফারেন্সের আয়োজন করে দেশে বিদেশে সম্মানের সাথে সুপরিচিত হয়েছে।

উচ্চ শিক্ষার গুণগত মান উন্নয়নে একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় একাডেমিক পড়াশুনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজের প্রতি বিশেষ ভূমিকা রেখে চলছে। এর লক্ষ্যে রয়েছে বেশ কয়েকটি সংগঠন এরমধ্যে স্টামফোর্ড ডিবেট ফোরাম (এসডিএফ) নিয়মিত বিতর্ক চর্চা করে চলছে। স্টামফোর্ড এন্টি ড্রাগ ফোরাম মাদকের বিরুদ্ধে কাজ করে চলছে। স্টামফোর্ড ইউনিভার্সিটি ভলান্টারি ক্লাব বিভিন্ন সচেতনতা মূলক কাজসহ আর্ত মানবতার সেবায় কাজ করছে। আর্থ ফোরাম কাজ করছে পরিবেশ নিয়ে। বিনামূল্যে রক্তদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে সম্পর্ক। স্টামফোর্ড ইংলিশ ল্যাংগুয়েজ ফোরাম (সেলফ), স্ট্রে বার্ড (কালচারাল এন্ড লিটেরারি ক্লাব), স্টামফোর্ড রাইটিং সেন্টার, স্টামফোর্ড ইউনিভার্সিটি ফটোগ্রাফি সোসাইটি, ফিল্ম স্টুডেন্ট সিনে ফোরাম এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি ড্রামা সোসাইটি নিজস্ব অঙ্গনে নিয়মিত কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *