বিদায় বিষাদের বিশ, স্বাগত একুশ

বাংলাদেশ

হাসান ওয়ালী
‘ফোটে যে ফুল আঁধার রাতে/ঝরে ধুলায় ভোর বেলাতে/আমায় তারা ডাকে সাথে- আয় রে আয়।/সজল করুণ নয়ন তোলো, দাও বিদায়…।’ কাজী নজরুল ইসলামের এ গানের মতো বিদায় জানাতে হচ্ছে ২০২০-কে। সব বিদায়ই বেদনার। একইসাথে নতুনের ডালিভরা আশা আর সম্ভাবনায় স্বাগত ২০২১।

অন্য যেকোনো খ্রিস্টীয় বছরের বিদায়ের সাথে ২০২০-এর বিরাট ফারাক রয়েছে নিঃসন্দেহে। বছরটিতে মানুষে-মানুষে দূরত্ব বেড়েছে বহুগুণেই। পৃথিবী ব্যাপী মানুষের কান্নার আহাজারি আকাশ-বাতাসে মিলেমিশে নিদারুণ এক দুঃখবোধ এনে দিয়েছে মানষপটে। ৮ই মার্চ যে করোনা বাসা বাধে, তা ইতোমধ্যে ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮ কোটি ৩০ লাখ ৬০ হাজার ৫৫৬। এর মধ্যে মারা গেছে ১৮ লাখ ১২ হাজার ৫০ জন। ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৫ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৪৫ জন।

অন্যদিকে বাংলাদেশে করোনায় প্রাণ হারিয়েছেন সাত হাজার ৫৫৯ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ১৩ হাজার ৫১০ জনে।

তবে করোনার মধ্যেও সবচেয়ে খুশির সংবাদ ছিল পদ্মা সেতু দৃশ্যমান হওয়া। আয়তন ও নির্মাণ ব্যয়ের দিক দেশের সবচেয়ে বড় প্রকল্প এটি। তবে এর পাশাপাশি করোনায় ভেস্তে গেছে নানা পরিকল্পনা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মার্চ মাসেই সরকার ঘোষণা করে মুজিববর্ষ উদযাপনের। তার অধিকাংশ আয়োজনই পেছাতে হয়েছে।

এছাড়া স্থবির শিক্ষাঙ্গন, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা, সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হওয়ায় ঘটনা ছিল আলোচিত।

বছরের শেষ নাগাদ ধর্ম অবমাননার অভিযোগে দিয়ে লালমনিরহাটের একজন কে পিটিয়ে হত্যা করে তার মরদেহ পুরিয়ে দেয়ার ঘটনা সমালোচিত হয়। ঢাকার ধোলাইপাড় মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠে।

তবে বছর শেষে সব বিচারে মানুষ ২০২০-কে বিদায় দিয়ে যেন হাফ ছেড়ে বাঁচতে চায়। ৩৬৫ দিনের হিসেব-নিকেষ মাথায় রেখেই নতুন সূর্যের সাথে নতুন স্বপ্ন নিয়ে ঘুরে দাঁড়াতে চায়। সত্যিকারার্থেই মানব জাতীর ইতিহাস লড়াইয়ের; পরাজিত হলেও ঘুরে দাঁড়াবার। প্লেক-কলোরাকে পরাজিত করেই মানুষের ছুটে চলা।

নতুন বছর ২০২১ মানুষে-মানুষে দূরত্ব কমাক। ভ্যাসকিনের হাসি ফুটুক উঁচুনিচু সব দেশ-জাতীর মানুষের মুখে। তার সাথে সাথে আত্ম উপলব্ধির মাধ্যমে পরিশুদ্ধ পৃথিবীতে নিঃশ্বাস নেওয়ার যোগ্যও আমরা হয়ে উঠব ২০২১ জুড়ে- এ আশা বুকে বেধেই নতুন বছরের শুভেচ্ছা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *