যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুই ইঞ্জিন বিশিষ্ট একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছেন। রোববার (৩০ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন টেক্সাসের অ্যাডিসন শহরের এক মুখপাত্র। মার্কিন সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, কিং এয়ার-৩৫০ প্লেনটি টেক্সাসের বিমানবন্দরের একটি হ্যাঙ্গারে বিধ্বস্ত হয়। তবে, তাৎক্ষণিকভাবে প্লেনটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।

বিস্তারিত পড়ুন

একটি সিসি ক্যামেরা: ক্ষমতা বনাম ক্ষমতাহীনতার দৃশ্যায়ন

তপন মাহমুদ  লিমন খুব বেশি দিন আগের কথা নয়। অনেক ঘটনার আড়ালে চাপা পড়ে গেছে বা যাবে। আমরা এক রনিকে (নুরুল আজম) দেখেছিলাম। চড়ের পর চড় দিয়ে যাচ্ছে একজনকে। কখনও চুল ধরে টানছে, মাথা ঝাকাচ্ছে। টেবিল চাপড়াচ্ছে। তার কথা না শোনায় সহিংসভাবে শাসাচ্ছে। আর অসহায় একজন রাশেদ মিয়া হাত জোর করছে। বারবার। তবু রক্ষা পাচ্ছেন […]

বিস্তারিত পড়ুন

গ্যাসের দাম আবারও বাড়াল

নিজস্ব প্রতিবেদক: বাসাবাড়িসহ সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাসের দাম আবারও বাড়াল।  ১ জুলাই সোমবার থেকে এ দাম কার্যকর হয়েছে।  ৩০ জুন এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের দাম বৃদ্ধির এ ঘোষণা দেয়। বিইআরসির আদেশ অনুযায়ী, জুলাই মাস থেকে আবাসিক গ্রাহকদের মধ্যে যাদের রান্নাঘরে দুই চুলা আছে  তাদের দিতে হবে ৯৭৫ টাকা। এখন […]

বিস্তারিত পড়ুন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে ফটোগ্রাফি প্রদর্শনী ও সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের ভিজুয়াল ক্লাব আয়োজিত “আমার ফ্রেমে ঈদ” শিরোনামে  ফটোগ্রাফি প্রদর্শনীর শেষে সোমবার (১লা জুলাই) আলোকচিত্রীদের সম্মাননা সনদ প্রদান করেন  বিশ্ববিদ্যালয়ের  প্রো-ভিসি অধ্যাপক ড. মওদুদ -ই- এলাহী। অধ্যাপক ড. মওদুদ -ই- এলাহী বলেন, এই ধরনের আয়োজন তরুণ শিক্ষার্থীদের ছবি তোলার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে। আয়োজকদের এমন আয়োজন বেশি […]

বিস্তারিত পড়ুন

বঞ্চিত কৃষক, উন্নয়নের মানদন্ড কি?

বাংলাদেশের নামের সঙ্গে যে মানুষগুলো নিবিড়ভাবে সম্পর্কতারা হলো কৃষক। আমাদের দেশের উন্নয়নের চালিকাশক্তি, অর্থনীতির সূতিকাগার। আমাদের এই দেশকে বলা হয় কৃষিপ্রধান দেশ, এই দেশের জনসংখ্যার ৪০ ভাগেরও অধিক মানুষ সরাসরি কৃষি কাজের সাথে সম্পৃক্ত। কৃষির উপরনির্ভরতা দেশের ও দেশের মানুষের বহু পূর্ব থেকে সম্পর্কিত। সেই কৃষকরা আজ অধিকার বঞ্চিত! আমাদের দেশ অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে […]

বিস্তারিত পড়ুন

১৩ আরোহীসহ চীন সীমান্তে নিখোঁজ ভারতীয় বিমান

১৩ জনকে নিয়ে মাঝ আকাশে নিখোঁজ হয়ে গেল ভারতীয় বিমান বাহিনীর একটি পণ্যবাহী বিমান। তাদের মধ্যে ৮ জন বিমান কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। বিমানটির খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। ভারতীয় বিমান বাহিনী সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর ১২টা ২৫ মিনিট নাগাদ আসমের যোরহাট বিমান ঘাঁটি থেকে অরুণাচল প্রদেশের মেচুকা উপত্যকার উদ্দেশে রওনা দেয় আন্তোনভ […]

বিস্তারিত পড়ুন

সিরিয়ার গাড়িবোমা হামলায় নিহত ১৭

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় বিদ্রোহী অধিকৃত একটি নগরীর ব্যস্ততম মার্কেট ও মসজিদে কাছে রোববার এক গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। সূত্র: এএফপি। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আজাজে এই বেস্ফারণের ঘটনায় নিহতদের মধ্যে চার শিশুও রয়েছে। এই হামলায় আরো ২০ জনের বেশি মানুষ আহত হয়েছে। অবজারভেটরির প্রধান রামি আব্দুল রহমান বলেন, […]

বিস্তারিত পড়ুন

ভারতে ‘হিন্দি ঠেকাও’ আন্দোলন শুরু

ভারতে প্রস্তাবিত নতুন শিক্ষানীতিতে দেশের সব স্কুলে হিন্দিকে ‘তিনটি ভাষার একটি’হিসেবে চালু করতে সুপারিশ করার পর এই প্রস্তাবের বিরুদ্ধে দক্ষিণ ভারতে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। তামিলনাডু, কর্নাটক ও পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে হিন্দি বিরোধী আন্দোলন। এসব রাজ্যের রাজনৈতিক দলগুলো বলছে, তারা সর্বশক্তি দিয়ে এই প্রস্তাব রুখবে। পাশাপাশি সেখানে সোশ্যাল মিডিয়াতেও দারুণভাবে ট্রেন্ড করছে ‘হ্যাশট্যাগ স্টপহিন্দিইম্পোজিশন’, […]

বিস্তারিত পড়ুন