গ্যাসের দাম আবারও বাড়াল

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাসাবাড়িসহ সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাসের দাম আবারও বাড়াল।  ১ জুলাই সোমবার থেকে এ দাম কার্যকর হয়েছে।  ৩০ জুন এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের দাম বৃদ্ধির এ ঘোষণা দেয়।

বিইআরসির আদেশ অনুযায়ী, জুলাই মাস থেকে আবাসিক গ্রাহকদের মধ্যে যাদের রান্নাঘরে দুই চুলা আছে  তাদের দিতে হবে ৯৭৫ টাকা। এখন দিতে হয় ৮০০ টাকা। যাদের  এক চুলা আছে, তাঁদের দিতে হবে । এখন দিতে হয় ৭৫০ টাকা।

যেসব আবাসিক গ্রাহকের মিটার আছে, তাঁদের ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাস ১২ টাকা ৬০ পয়সা করে দিতে হবে। যানবাহনে ব্যহৃত সিএনজির দাম প্রতি ঘনমিটার হয়েছে ৪৩ টাকা। গড়ে সব খাতে ৩২ দশমিক ৮ শতাংশ দাম বাড়ানো হয়েছে।

বিদ্যুৎকেন্দ্র, ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের বিদ্যুৎ উৎপাদন (ক্যাপটিভ পাওয়ার), সার কারখানা, শিল্প, হোটেল রেস্তোরাঁ এবং ক্ষুদ্র ও কুটিরশিল্পসহ বাণিজ্যিক, চা-বাগান প্রতিটি খাতেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *