নিজস্ব প্রতিবেদক: স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের ভিজুয়াল ক্লাব আয়োজিত “আমার ফ্রেমে ঈদ” শিরোনামে ফটোগ্রাফি প্রদর্শনীর শেষে সোমবার (১লা জুলাই) আলোকচিত্রীদের সম্মাননা সনদ প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মওদুদ -ই- এলাহী।

অধ্যাপক ড. মওদুদ -ই- এলাহী বলেন, এই ধরনের আয়োজন তরুণ শিক্ষার্থীদের ছবি তোলার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে। আয়োজকদের এমন আয়োজন বেশি বেশি করতে উৎসাহিত করেন তিনি। সৃজনশীল ছবি ও তরুণ ফটোগ্রাফারদের জন্য এই প্লাটফর্ম বাড়তি অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন অধ্যাপক ড. এলাহী।
বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান বিভাগের ডীন এবং এ বিভাগের চেয়ারম্যান কাজী আব্দুল মান্নান ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা। বিভাগের শিক্ষার্থীদের তোলা ঈদ উৎসবকে ফোকাস করে ২৯ ও ৩০ জুন দুইদিন ব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।
