ওয়ালী, আকরামের নেতৃত্বে স্টামফোর্ড সাংবাদিক ফোরাম

গণমাধ্যম বাংলাদেশ শিক্ষা

নিজস্ব প্রতিবেদক:
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের ২০২১-২২ বর্ষের কমিটির সভাপতি হিসেবে হাসান ওয়ালী ও সাধারণ সম্পাদক হিসেবে আকরাম হোসেন দায়িত্ব গ্রহণ করেছেন।

বুধবার (৬ জানুয়ারি, ২০২১) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ও স্টামফোর্ড ফোরাম স্টিয়ারিং কমিটির কনভেনর ড. ফারাহনাজ ফিরোজ।

অনুষ্ঠানের অতিথিদের সাথে নবগঠিত কমিটির সদস্যবৃন্দ

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে দৈনিক কালের কণ্ঠের সাবেক সম্পাদক (ভারপ্রাপ্ত) মোস্তফা কামাল ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নতুন কমটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদকের শুভেচ্ছা

এসময় বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আব্দুল মান্নান,বিজ্ঞান অনুষদের ডিন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার, রেজিস্ট্রার আব্দুল মতিন, স্টামফোর্ড সাংবাদিক ফোরামের কনভেনর সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, কো-কনভেনর সহকারী অধ্যাপক তপন মাহমুদ লিমন, সহকারী প্রক্টর মির্জা অদিত রহমান ও আদনান ফেরদৌস, স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাডভাইজার রেহানা আক্তার, বিদায়ী কমিটির সভাপতি ছাইফুল ইসলাম মাছুম, সাধারণ সম্পাদক সানমুন আহমেদ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাজহারুল ইসলাম তামিম, এস কে শাওন, মেসবাহ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাইমিনুল ইসলাম, হাসিব যোবায়েদ সিয়াম, সাংগঠনিক সম্পাদক তানভীর সিদ্দিক টিপু, দপ্তর সম্পাদক সাইমুন মুবিন পল্লব, অর্থ সম্পাদক আফরোজা ইসলাম, প্রচার সম্পাদক মিনারুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক তানভীরুল ইসলাম, কার্যনিবার্হী সদস্য আমিনুর রহমান হৃদয়, লিন্তি হাসিনা, আল আমিন তুষার, তাসবিহ উল হাসান স্বরণ, সানজীদা পারভীন, সাজিয়া আফরিন সৃষ্টি, রায়হান খান আকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *