ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি স্টামফোর্ড সাংবাদিক ফোরামের

শিক্ষা

সাজিয়া আফরিন সৃষ্টি :

পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপন অভিযান-২০২১ উপলক্ষ্যে নিজেদের বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম। ১৯ জুন (শনিবার) বৃষ্টিস্নাত দিনে সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার; সাংবাদিক ফোরামের কনভেনর, সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, কো-কনভেনর, সহকারী অধ্যাপক তপন মাহমুদ লিমন এবং ফোরামের সভাপতি হাসান ওয়ালী।

গন্ধরাজ, জবা, হাসনাহেনা, আনার, লেবুসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। অতিথিরা সাংবাদিক ফোরামের এমন উদ্যোগের প্রশংসা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়েল জনসংযোগ কর্মকর্তা শাহনেওয়াজ নিজাম, সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এসকে শাওন, মাজহারুল ইসলাম তামিম, কার্যনির্বাহী সদস্য সাজিয়া আফরিন সৃষ্টি, রায়হান খান আকাশ, সদস্য মরিয়ম আজিজ মওরিন, সাব্বির হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *