আল আমীন তুষার:
‘সাংবাদিকতা বা যোগাযোগ নিয়ে যারা স্নাতক করছেন তাদের পেশা হিসেবে জনসংযোগ হতে পারে একটি উল্লেখযোগ্য ক্ষেত্র। ডিজিটাল যুগে প্রতিদিনই বাড়ছে চাহিদা। তাই আগ্রহীদের প্রস্তুতি শুরু করতে হবে ছাত্রাবস্থা থেকেই।’ সম্প্রতি ‘স্টামফোর্ড জার্নালিজম: ক্যারিয়ার কথন’ শীর্ষক এক অনলাইন আলোচনায় এমন কথাই শোনালেন আমন্ত্রিত অতিথিরা।
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমামাধ্যম অধ্যায়ন বিভাগের ক্যারিয়ার ক্লাব আয়োজিত ধারাবাহিক অনুষ্ঠানের তৃতীয় পর্বের বিষয় ছিল ‘ডিজিটাল যুগে জনসংযোগ’। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক এর কমিউনিকেশন বিভাগের মিডিয়া স্ট্র্যাটেজি অ্যান্ড পার্টনারশিপ (লিড) সৈয়দ সামিউল বাশার অনিক ও স্নোটেক্স গ্রুপের প্রতিষ্ঠান সারা লাইফস্টাইল লিমিটেড এর মিডিয়া ও জনসংযোগ বিভাগের সহকারী ব্যবস্থাপক শেখ রাহাত অয়ন। তারা দু’জনই স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমামাধ্যম অধ্যায়ন বিভাগ-এর সাবেক শিক্ষার্থী।
ক্যারিয়ার বিষয়ক এই আলোচনায় জনসংযোগ পেশায় কাজের সুযোগ, দক্ষতা বৃদ্ধির উপায়সহ নানা বিষয় উঠে আসে। অতিথিরা বলেন, গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের এই পেশায় সফলতার সম্ভাবনা বেশি। এজন্য সাংবাদিকতার অভিজ্ঞতা অর্জন ও এর মধ্য দিয়ে নেটওয়ার্ক বাড়ানোর পরামর্শ দেন তারা।
নিজ পেশায় সফল এই জনসংযোগ কর্মকর্তারা বলেন, ‘সব পেশাতেই ভাল করা যায় প্যাশন থেকে। কারন এই প্যাশন দক্ষতা বাড়াতে সবচেয়ে বেশি সাহায্য করে। জিজিটাল যুগে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করেই সবাইকে সামনে এগুতে হবে।
ক্যারিয়ার শো’টি সঞ্চালনা করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমামাধ্যম অধ্যায়ন বিভাগের ৬৬ ব্যাচের শিক্ষার্থী মরিয়ম আজিজ মৌরিন। অনুষ্ঠানটি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমামাধ্যম অধ্যায়ন বিভাগের ফেসবুক পেজে (facebook.com/journalism.stamford) সরাসরি প্রচারিত হয়েছে।
