মোস্তাছিম বিল্লাহ অপু:
লকডাউনের মধ্যে চলাচলের জন্য পুলিশের ‘মুভমেন্ট পাস’ পেতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে গত কয়েকদিনে হিট ছাড়িয়ছে ১৬ কোটিরও বেশি। পুলিশ সদর দপ্তরের মতে, প্রতি মিনিটে হিট হচ্ছে ১৫ হাজারের মত। কিন্তু হিটই সার! অনেক চেষ্টা করেও বেশিরভাগই ঢুকতে পারছেন না ওয়েবসাইটে।
তাই, এনিয়ে অনেকেই প্রতিক্রিয়া জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। কেউ গুরুতের সাথে দেখলেও এটি নিয়ে মজা করতে ছাড়ছেন না বেশিরভাগ মানুষ।
এক জন বাইকার তার ফেসবুক ওয়ালে লিখেছেন, “৩ ঘণ্টা ট্রাই করেও মুভমেন্ট পাস নেয়ার জন্য নির্ধারিত সার্ভারে ঢুকতে পারলাম না”। তানভীর তারেক নামে আরেকজন লিখেছেন, ‘প্রতি মিনিটে ১৫০০০ মানুষ মুভমেন্ট পাসের আবেদন করতেছে। এই গতিতে চললে আগামী ২৪ ঘণ্টায় ২ কোটি ১৬ লাখ পাস ইস্যু হবে।’
প্রথম দিকে সবাই আবেদন করে যখন পাস পাচ্ছিলেন, তখন অনেকেই মজা করে লিখেছেন, এ যেন অটো পাসের মতই ব্যপার! তবে সময় গড়ালে বদলাতে থাকে কমেন্টও। পাস ফেল নিয়ে না ভেবে তখন মজা করতে শুরু করেন সবাই। এম জাহিদ নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘পাস না হয় পেলাম, ওটা প্রিন্ট করবো কেমনে,প্রিন্টের দোকান তো বন্ধ থাকবে,নাকি প্রিন্টের দোকান খোলা থাকবে?’ কেউ তো আবার প্রিন্টের টাকা নিয়ে চিন্তিত! রবিউল ইসলাম লিখেছেন, মুভমেন্ট পাস প্রিন্টের জন্য আবার এক্সট্রা ২০ টাকা করে খরচ!
এমন সব হাজার ও লেখা পোষ্ট এবং কমেন্টে ভরে আছে বর্তমান ফেসবুক দুনিয়া। তবে আলোচনা সমালোচনার মধ্যো দিয়ে হলেও বাইরে বের হতে দরকার পড়ছে মুভমেন্ট পাস। অনেকের জন্য এটা ভীষণ দরকারি বটে। বিশিষ্ট গবেষক লেখক আলতাফ পারভেজ লিখেছেন, `মুভমেন্ট পাসের ওয়েবসাইটে ৪৬ ঘন্টায় ১৬ কোটি হিট’…এই সংবাদটিতে ঘনীভূত হয়ে আছে জনজীবনের অনেকগুলো বার্তা।
