সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি দাবি স্টামফোর্ড সাংবাদিক ফোরামের

বাংলাদেশ

সাজিয়া আফরিন সৃষ্টি:

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছ স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম। মঙ্গলবার (১৮ মে) এক বিবৃতিতে অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানানো হয়েছে।

এক যৌথ বিবৃতিতে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সভাপতি হাসান ওয়ালী ও সাধারণ সম্পাদক আকরাম হোসেন বলেন, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘন্টা স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে আটকে রেখে হেনস্থা করা, হাসপাতালে না নিয়ে শাহবাগ থানায় হস্তান্তর এবং মামলা দায়েরের ঘটনায় কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা আরো বলেন, ‘অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা করা সারাদেশের সাংবাদিকদের হেনস্থা করার শামিল। সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের এই ন্যাক্কারজনক ঘটনায় আমরা উদ্বিগ্ন, ক্ষুব্ধ এবং বিস্মিত।’

এই ঘটনা স্বাধীন সাংবাদিকতার উপর আঘাত উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, ‘অবিলম্বে রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হেনস্থাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *