নিজস্ব প্রতিবেদক:
স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষালের বড় মেয়ে ছন্দা চক্রবর্তী (৪৩) করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বিকেল ৪:১৫ মিনিটে পশ্চিমবঙ্গের কলকাতার সঞ্জীবনী হাসপাতালের আইসিউতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্বামী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
সরকারি তত্ত্বাবধানে বৃহস্পতিবার রাত ১২ টায় অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
