সাজিয়া আফরিন সৃষ্টি
আমেরিকার ইতিহাসে প্রথমবারের মত নির্বাচিত নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, আশা, ঐক্য, শালীনতা, বিজ্ঞান আর সত্যের পক্ষে ভোট দিয়েছেন ভোটাররা। তাদরে সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘সঠিক নেতা নির্বাচনের মাধ্যমে আপনারা নতুন দিনের সূচনা করেছেন।’
যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যর উইলমিংটন থেকে বিজয়ী ভাষণ দেন কমলা হ্যারিস। খবর ফক্স নিউজের।
সমর্থকরে উদ্দেশে বলেন, ‘আমি জানি, সময়টা চ্যালেঞ্জিং; বিশেষ করে গত কয়েক মাস ধরে দুঃখ, কষ্ট, বেদনা, উদ্বেগ ও সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমরা আপনাদের ধৈর্য, সাহস, সহনশীলতা ও সহানুভূতি দেখেছি।’
বক্তব্য রানিং মেট জো বাইডেনের ভূয়ষী প্রশংসা করেন কমলা। এসময় তাকে ত্রাতা ও ঐক্যবদ্ধকারী পরীক্ষিত নেতা হিসেবে উল্লেখ করেন তিনি। দেশে বিদ্যমান বাঁধা ভেঙে ভাইস প্রেসিডেন্ট হিসেবে একজন মহিলাকে বেঁছে নেয়ার জন্যও বাইডেনকে ধন্যবাদ জানান কমলা।
নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘নারী হিসেবে আমি প্রথম হতে পারি কিন্তু শেষ না। আজ যেসব ছোট মেয়েরা এ বিজয় দেখছে তারা বুঝতে পারছে, এ দেশে সব সম্ভব।’ সবাইকে স্বপ্ন আর দৃঢ়তার সাথে এগিয়ে যাবারও সাহস দেন তিনি।
