মোহাম্মাদ সাবিবর:
‘এনভায়রনমেন্টাল কোয়ালিটি এসেসমেন্ট’ বিষয়ে শনিবার (২৫ সেপ্টেম্বর) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা করেছে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান বিভাগ।
কর্মশালায় বায়ু, পানি ও শব্দ দূষণের নানা দিক সম্পর্কে প্রশিক্ষনার্থীদের সাথে আলোচনা করা হয়। এছাড়া বায়ু, পানি ও শব্দ দূষণের পরিমাপ ও বিশ্লেষনের জন্য যন্ত্রপাতি ব্যবহারের উপর বিস্তর প্রশিক্ষণ দেয়া হয়।
কর্মশালা উদ্বোধন করেন স্টামর্ফোড বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ফিরোজ আহমেদ। প্রশিক্ষক হিসাবে ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন, পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং ক্যাপসের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার এবং পরিবেশ বিজ্ঞানের সিনিয়র প্রভাষক মাহমুদা ইসলাম। নদী বিষয়ক আলোচনায় ছিলেন নদী গবেষক, লেখক এবং রিভারাইন পিপল-এর প্রতিষ্ঠাতা এবং মহাসচিব শেখ রোকন।

কমর্শালাটির সমপনী অধিবেশনে বক্তব্য দেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ আবুদল মতিন। কর্মশালায় ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
প্রশিক্ষক অধ্যাপক আহমদ কামরুজ্জমান মজুমদার ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করার গুরুত্ব আরোপ করেন।
