খাদিজা ইসলাম স্বপ্না:
আগামী ২৫শে সেপ্টেম্বর রোজ বুধবার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে “সেফ এন্ড ইফেক্টিভ মেডিসিনস ফর অল’ শীর্ষক শিরোনামে এক সেমিনারের আয়োজন করেছে স্টামফোর্ড ফার্মা ফোরাম । এ বছরের ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘সেফ এন্ড ইফেক্টিভ মেডিসিনস ফর অল’। সেমিনারটি সিদ্ধেশরী ক্যাম্পাস অডিটোরিয়ামে দুপুর ২.০০ টা থেকে অনুষ্ঠিত হবে।
সেমিনারটিতে স্পিকার হিসেবে আসবেন- ড. এ কে লুৎফল কবীর, প্রফেসর অব ফার্মেসী, ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিরেক্টর টেকনো ড্রাগস লিমিটেড, ডা.নুসরাত হাসান, বিজনেস ফ্রান্সিস হেড ইস্টাবলিসড মেডিসিন নোভারটিস বাংলাদেশ লিমিটেড, সুস্মিতা লায়লা- হেড অব গ্লোবাল রেগুলেটরি কমপ্লিয়েন্স, ইস্কায়েফ ফার্মাসিটিউক্যাল লিমিটেড। এছাড়াও উপস্থিত থাকবেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলী নকি, ফার্মেসী বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসবীরা জেসমিন, রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মতিন এবংএবং ফার্মেসী বিভাগের শিক্ষক, শিক্ষার্থী বৃন্দ।
সেমিনারের সম্পর্কে ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক আল মামুন বলেন, ভবিষ্যতে ফার্মাসিস্টরা যাতে পেশেন্ট সেফটি ইনসিউর করতে পারে এবং কমিউনিটিতে, হাসপাতালে, ইন্ড্রাস্টিতে কীভাবে কাজ করবে। সব কিছু মিলিয়ে ট্রিটমেন্ট পলিসি কীভাবে ইনসিউর করবে এই সব বিষয়ে আলোচনা হবে।
সেমিনারটি বিশ্বিবদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষার্থীদের জন্য।
